-
গোপনে ইসরাইল সফর করলেন হাফতারের ছেলে
নভেম্বর ১০, ২০২১ ১১:২৫লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের ছেলে গত সপ্তাহে গোপনে ইহুদিবাদী ইসরাইলের করেছেন। তেল আবিব সফরের সময় তিনি ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ইসরাইলের সমর্থন পাওয়া।
-
লিবিয়ার বিদ্রোহী নেতা হাফতারের ঘনিষ্ঠ সহযোগী গেলেন ইসরাইলে
নভেম্বর ০২, ২০২১ ১৮:৩২লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের একজন ঘনিষ্ঠ সহযোগীর ব্যক্তিগত বিমান ইহুদিবাদী ইসরাইলে পৌঁছেছে। পি-৪ আরএমএ বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলে যায়।
-
নৌকায় ভাসতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের ওপর গুলি
জুলাই ০২, ২০২১ ১৬:৩২উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ে ভাসছিলেন একদল অভিবাসনপ্রত্যাশী। কিন্তু পথিমধ্যে লিবীয় কোস্টগার্ডের সামনে পড়ে তারা। এসময় লিবীয় বাহিনী তাদের দিকে গুলি ছোড়ে, নৌকায় ধাক্কা মারার চেষ্টা করে।
-
ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৩৩ বাংলাদেশি উদ্ধার
মে ১৯, ২০২১ ১৬:২৫ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় ৩৩ জনকে উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। নৌকাটিতে থাকা আরও ৫৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।
-
লিবিয়ায় চ্যালেঞ্জের মুখে তুরস্ক
মে ০৫, ২০২১ ১২:৫১তুরস্কের একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল লিবিয়া সফর করেছে। প্রতিনিধিদলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু, প্রতিরক্ষামন্ত্রী হলুসি আকার, গোয়েন্দাপ্রধান হাকান ফিদান এবং চিফ অব স্টাফ ইয়াসার গুলের ছিলেন।
-
লিবিয়া উপকূলে মানব বিপর্যয় অব্যাহত; অভিবাসীবাহী নৌকাডুবি
এপ্রিল ২৪, ২০২১ ১৫:৪৫লিবিয়া উপকূলে মানব বিপর্যয় অব্যাহত রয়েছে। একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ১৩০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল বলে জানা গেছে।
-
আইসিসি ঘোষিত লিবিয়ার মোস্ট ওয়ান্টেড কমান্ডার নিহত
মার্চ ২৫, ২০২১ ২১:২৮লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত কমান্ডার মাহমুদ মুস্তাফা বুসাইফ আল-ওয়েরফালি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজিতে যুদ্ধাপরাধের জন্য তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
-
লিবিয়া থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা উপেক্ষা করল তুরস্ক ও রাশিয়া
জানুয়ারি ২৪, ২০২১ ০৮:১০লিবিয়ায় মোতায়েন বিদেশি সেনারা জাতিসংঘের নির্ধারিত সময়সীমা অনুযায়ী দেশটি ত্যাগ করেনি। তিন মাস আগে জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়ার সংঘর্ষরত পক্ষগুলোর মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয় তাতে বলা হয়েছিল, লিবিয়ায় মোতায়েন সব বিদেশি সেনা ২৩ জানুয়ারি শনিবারের (গতকাল) মধ্যে দেশটি ত্যাগ করবে।
-
জেনারেল খলিফা হাফতারকে পাল্টা হুমকি দিল তুরস্ক
ডিসেম্বর ২৭, ২০২০ ১৯:৩০লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারকে হুঁশিয়ারি উচ্চারণ করে তুরস্ক বলেছে, লিবিয়ায় মোতায়েন তুর্কি সেনাদের ওপর হামলা হলে হাফতারের অনুগত বিদ্রোহী গেরিলারা তুরস্কের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
-
তুর্কি সেনাদের ওপর হামলার হুমকি দিলেন খলিফা হাফতার
ডিসেম্বর ২৫, ২০২০ ১৮:০০লিবিয়ায় মোতায়েন তুর্কি সামরিক বাহিনীর ওপর হামলার হুমকি দিয়েছেন বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার। জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকারকে সমর্থন দেয়ার জন্য দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছে তুরস্ক। এর বিপরীতে ফ্রান্স, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের মতো দেশ খলিফা হাফতারকে সমর্থন দিচ্ছে।