-
ইসরাইলি বিমান হামলায় এক পরিবারের ৭৬ ফিলিস্তিনি শহীদ
ডিসেম্বর ২৪, ২০২৩ ০৯:২১ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এক পরিবারের ৭৬ সদস্য সহ ৯০ জন শহীদ হয়েছেন। ইসরাইল এই বিমান হামলাটি চালিয়েছে শুক্রবার এবং গতকাল এ বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত খবর এসেছে।
-
হাসপাতালে আবারও ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণ: কমপক্ষে ২২ ফিলিস্তিনি শহীদ
ডিসেম্বর ১৮, ২০২৩ ১৪:৫৯গাজা শহরের আশ-শিফা হাসপাতালে ইহুদিবাদী সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ২২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।আল-মায়াদিন আজ (সোমবার) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ২২ ফিলিস্তিনির বেশিরভাগই শরণার্থী ছিলেন। আশ-শিফা হাসপাতালের সার্জিক্যাল বিভাগে তারা ইহুদিবাদী সেনাবাহিনীর বোমা হামলার পর শহীদ হন।
-
শহীদেরাই জাতীয় পরিচিতি, ইরানিদের এটা ভুলে গেলে চলবে না: ইরানের সর্বোচ্চ নেতা
ডিসেম্বর ১৪, ২০২৩ ১৪:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শহীদেরা হলেন ইরানের জাতীয় পরিচিতি এবং নিজেদের পরিচিতি ভুলে গেলে চলবে না।
-
অবরোধের সমালোচনা করায় পরিচালককে ধরে নিয়ে গেল ইসরাইলি সেনারা
ডিসেম্বর ১৩, ২০২৩ ০৬:৪৮অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশের প্রধান হাসপাতালের পরিচালক আহমেদ আবু-কাহলুতকে অপহরণ করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। গত প্রায় এক সপ্তাহ ধরে উত্তর গাজার বেইত লাহিয়া শহরের কামাল আদওয়ান হাসপাতাল অবরোধ করে রেখেছে দখলদার সেনারা। আবু-কাহলুত ওই অবরোধের সমালোচনা করে চিকিৎসা সেবার ওপর এর মারাত্মক ধ্বংসাত্মক প্রভাবের নিন্দা জানিয়েছিলেন।
-
২ দিনে অন্তত ২৪০ ফিলিস্তিনি শহীদ; যুদ্ধবিরতি না হওয়ার কারণ জানাল হামাস
ডিসেম্বর ০২, ২০২৩ ১৭:০০যুদ্ধবিরতির পর গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ২৪০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (শনিবার) আরও আগে জানিয়েছে, গাজায় গতকাল থেকে এ পর্যন্ত ২৪০ জন ফিলিস্তিনি শহীদ এবং আরও শত শত আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির পর এখনও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে এবং এরইমধ্যে আরও অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ কারণে প্রতি মুহূর্তেই শহীদের সংখ্যা বাড়ছে।
-
গাজায় যুদ্ধবিরতি: পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনে ৮ ফিলিস্তিনি শহীদ
নভেম্বর ২৬, ২০২৩ ১৭:২২অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে অন্তত আট ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে শুধু জেনিন শহরেই মারা গেছেন পাঁচ ফিলিস্তিনি। বাকি তিনজন মারা গেছেন পশ্চিম তীরের অন্য কয়েকটি এলাকায়। জেনিন শহরে ইসরাইলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন।
-
গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার ৪৬তম দিন চলছে
নভেম্বর ২৩, ২০২৩ ১৫:০২অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পাশবিক এবং বর্বরোচিত হামলা ৪৬তম দিনে প্রবেশ করেছে। ইসরাইলি আগ্রাসী বাহিনী গাজার হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র ছাড়াও মসজিদ, জ্বালানি বিতরণ কেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
-
ইরান নয়া বিশ্বব্যবস্থার অগ্রপথিক: ব্রিগে. জেনারেল হায়দারি
নভেম্বর ২৩, ২০২৩ ১২:০১ইরানকে নয়া বিশ্বব্যবস্থার অগ্রপথিক বলে মন্তব্য করেছেন ইরানের স্থল বাহিনীর কমান্ডার। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি আজ আরাক শহরে শহীদ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন।
-
আজও গাজায় বিরামহীন ইসরাইলি আগ্রাসন, ১০০’র বেশি শহীদ
নভেম্বর ২২, ২০২৩ ১৫:৩০ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন আজও অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হওয়ার পর তা বাস্তবায়নের আগে অনেকটা পোড়ামাটি নীতি গ্রহণ করেছে ইহুদিবাদীরা।
-
ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৫৯ জন ফিলিস্তিনি সাংবাদিক শহীদ
নভেম্বর ২০, ২০২৩ ১০:৪৮ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এ পর্যন্ত ৫৯ জন সাংবাদিক শহীদ হয়েছেন। এর পাশাপাশি আরো কয়েক ডজন সাংবাদিক আহত হয়েছেন। গাজাভিত্তিক একটি স্বাধীন মানবাধিকার সংগঠন গতকাল (রোববার) এ তথ্য দিয়েছে।