• হাওরে বাঁধ নির্মাণে গাফিলতি ও দুর্নীতি প্রমাণ হলে শাস্তি: প্রধানমন্ত্রী

    হাওরে বাঁধ নির্মাণে গাফিলতি ও দুর্নীতি প্রমাণ হলে শাস্তি: প্রধানমন্ত্রী

    এপ্রিল ৩০, ২০১৭ ০৮:৫৬

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর অঞ্চলে বাঁধ নির্মাণে কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হাওর অঞ্চলে মানুষের কষ্ট লাঘব করার জন্য বাঁধ নির্মাণ করা হয়। এসব বাঁধ নির্মাণে কোনও ধরনের অবহেলা থাকলে তা ছাড় দেয়া হবে না।

  • অর্থের অভাবে কেউ যাতে বিচার বঞ্চিত না হয়: প্রধানমন্ত্রী

    অর্থের অভাবে কেউ যাতে বিচার বঞ্চিত না হয়: প্রধানমন্ত্রী

    এপ্রিল ২৮, ২০১৭ ১২:০৮

    বাংলাদেশে অর্থের অভাবে যাতে কেউ বিচার বঞ্চিত না হয় সরকার সে ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অর্থের অভাবে কেউ বিচার পাবে না, তা হতে পারে না। অসহায়-গরীব-দুঃখী সকলেই যাতে ন্যায় বিচার পায় আমরা সে ব্যবস্থা নিশ্চিত করেছি।

  • বাংলাদেশের জনগণ যেন কোনোভাবেই নিগৃহীত না হয়: র‍্যাবের প্রতি প্রধানমন্ত্রী

    বাংলাদেশের জনগণ যেন কোনোভাবেই নিগৃহীত না হয়: র‍্যাবের প্রতি প্রধানমন্ত্রী

    এপ্রিল ২৬, ২০১৭ ১৩:১২

    বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে পরিচিত র‌্যাব সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি সদস্যকে দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে আপনারা একটি শৃঙ্খলা-বাহিনীর সদস্য।

  • ‘হাওরের পানিতে ইউরেনিয়ামের অপপ্রচার চালিয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে’

    ‘হাওরের পানিতে ইউরেনিয়ামের অপপ্রচার চালিয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে’

    এপ্রিল ২৪, ২০১৭ ২২:৩৮

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওরের পানিতে ইউরেনিয়ামের অপপ্রচার চালিয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি নেতারা পুরো বিষয়টি নিয়ে মিথ্যা খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

  • ‘চিফ জাস্টিসকে বলেছিলাম গ্রিক স্ট্যাচুতে শাড়ি পরাতে গেলেন কেন?’

    ‘চিফ জাস্টিসকে বলেছিলাম গ্রিক স্ট্যাচুতে শাড়ি পরাতে গেলেন কেন?’

    এপ্রিল ২৪, ২০১৭ ২২:১৬

    বাংলাদেশ হাইকোর্টের সামনে গ্রিক দেবীর ভাস্কর্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “হাইকোর্টে যে স্ট্যাচু করা হয়েছে, এটি হচ্ছে গ্রিক গডেজ অব জাস্টিস। আর যেখানে স্থাপন করা হলো, তার পাশে ঈদগাহ। আমাদের ঈদের নামাজ হয়, ঠিক সেই ময়দানের সামনে এসে পড়ে এটি। এজন্য প্রধান বিচারপতিকে বলেছি, এটিকে যেন আড়াল করে দেওয়া হয় অথবা সরিয়ে ফেলা হয়।"

  • ভুটান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ভুটান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    এপ্রিল ২০, ২০১৭ ১০:৪১

    ভুটানে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে ড্রুক এয়ারের একটি ভিভিআইপি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা পৌঁছান তিনি। হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • মুক্তিযোদ্ধারা গর্বভরে বলতে পারেন ‘আমি মুক্তিযোদ্ধা': শেখ হাসিনা

    মুক্তিযোদ্ধারা গর্বভরে বলতে পারেন ‘আমি মুক্তিযোদ্ধা': শেখ হাসিনা

    এপ্রিল ১৬, ২০১৭ ১৪:২০

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশপ্রেমিক এবং ভালো নৈতিক চরিত্রের অধিকারী হিসেবে গড়ে ওঠার জন্যই ভবিষ্যত প্রজন্মকে দেশের ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্যই তাদের ইতিহাস জানতে হবে।

  • পুরোনো জঞ্জাল ফেলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে: প্রধানমন্ত্রীর আশাবাদ

    পুরোনো জঞ্জাল ফেলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে: প্রধানমন্ত্রীর আশাবাদ

    এপ্রিল ১৪, ২০১৭ ১২:২৫

    পুরোনো বছরের জঞ্জাল পেছনে ফেলে নতুন বছরে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে বলে আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শুক্রবার) সকালে গণভবনে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এ আশাবাদ জানান তিনি।

  • বাংলা নববর্ষের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই, সম্পর্কটা সংস্কৃতির: শেখ হাসিনা

    বাংলা নববর্ষের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই, সম্পর্কটা সংস্কৃতির: শেখ হাসিনা

    এপ্রিল ১৩, ২০১৭ ১৬:০৭

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলা নববর্ষ বাঙালির, আমরা এ অঞ্চলে বাংলা নববর্ষটা উদ্‌যাপন করি। এটা মূলত ব্যবসা-বাণিজ্যে অতীতের পণ্য বিনিময় থেকেই এই নববর্ষের শুরু। পুরোনো সব হিসাব শেষ করে নতুন হিসাব লিখে রাখা হতো হালখাতায়। এরসঙ্গে আর অন্য কিছু মিলিয়ে ফেললে হবে না। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, সম্পর্কটা সংস্কৃতির।

  • বাংলা নববর্ষ পালন ও ধর্মের মধ্যে কোনো যোগসূত্র নেই: প্রধানমন্ত্রী

    বাংলা নববর্ষ পালন ও ধর্মের মধ্যে কোনো যোগসূত্র নেই: প্রধানমন্ত্রী

    এপ্রিল ১২, ২০১৭ ১৫:৫১

    বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদ্‌যাপন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর ব্যাপারে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নববর্ষ উৎসবকে দেশের ঐতিহ্য হিসেবে অভিহিত করে তিনি বলেন, বাংলা নববর্ষ পালন ও ধর্মের মধ্যে কোনো যোগসূত্র নেই। জাতীয় মাছের উৎপাদন বাড়াতে পয়লা বৈশাখে ইলিশ না খাওয়ার জন্য দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।