-
হাইকোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি আমি নিজেও পছন্দ করিনি: শেখ হাসিনা
এপ্রিল ১১, ২০১৭ ২১:৫৯বাংলাদেশের আলেম সমাজের দাবির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে গণভবনে কওমি আলেমদের সঙ্গে বৈঠক শেষে দেয়া বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
-
ঢাকা-দিল্লি সম্পর্ক বিশেষ উচ্চতায় নিয়ে গেছে এই সফর: প্রধানমন্ত্রী
এপ্রিল ১১, ২০১৭ ১৪:৪৩বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারস্পরিক সহযোগিতা-বিশ্বস্ততা-বন্ধুত্বের বহুমুখী সম্পর্ক তার এই সফরের মাধ্যমে আরও সুসংহত হয়েছে।
-
যারা দেশ বিক্রির কথা বলেন, তারা অর্বাচীন: প্রধানমন্ত্রী
এপ্রিল ১০, ২০১৭ ১৩:৩৪ভারত সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। আজ (সোমবার) সকালে নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন এ ধরনের বিনিয়োগ আগামীতে আরও বাড়বে।
-
দিল্লিতে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন নরেন্দ্র মোদি
এপ্রিল ০৭, ২০১৭ ০৭:০০ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শুক্রবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বোয়িং ৭৭৭ আকাশ প্রদীপ’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
-
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সৌদি আরবের পাশে থাকবে: শেখ হাসিনা
এপ্রিল ০৬, ২০১৭ ১৬:০১সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ ৩৪টি মুসলিম দেশ নিয়ে যে সামরিক জোট গঠন করেছেন তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সব সময় তার পাশে থাকবে। এক হয়ে আমরা কাজ করব, আমাদের এই পবিত্র ধর্মের সম্মান কেউ যেন ক্ষুণ্ন করতে না পারে।"
-
বিএনপি-জামায়াত ভিক্ষুকদের সর্দার, আমরা জনগণের সেবক: প্রধানমন্ত্রী
এপ্রিল ০৬, ২০১৭ ১১:০৯বিএনপি-জামায়াত কখনো চায়নি বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) সকালে, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ মহাসম্মেলনে এসব কথা বলেন তিনি।
-
বাংলাদেশকে অবহেলা করে আন্তর্জাতিক সংস্থাগুলো শিক্ষা পেয়েছে: শেখ হাসিনা
মার্চ ২৩, ২০১৭ ০৮:৩২বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিল বিশ্বব্যাংক। তাদের অভিযোগ কানাডার আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে করার। সেই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বাংলাদেশকে যে আর অবহেলা করা যায় না, আন্তর্জাতিক সংস্থাগুলো এর মধ্যদিয়ে সেই শিক্ষাই পেয়েছে।
-
জঙ্গিবাদের থাবা থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে উদ্যোগী হোন: শেখ হাসিনা
মার্চ ২২, ২০১৭ ১২:৫৯বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের থাবা থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। কারা জঙ্গিবাদে অস্ত্র, অর্থ ও উৎসাহ দিচ্ছে- তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন তিনি।
-
বাংলাদেশে সব উন্নয়ন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে: শেখ হাসিনা
মার্চ ২১, ২০১৭ ১৫:২০বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে, তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে।
-
ধর্মান্ধতা যেন না আসে: শিশুদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মার্চ ১৭, ২০১৭ ১৬:২৪ধর্মান্ধতা বর্জন করে যার যার ধর্ম অনুযায়ী সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শুক্রবার) বিকেলে 'বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস' উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক শিশু সমাবেশে এ আহ্বান জানান তিনি।