• এইচএসসি ও সমমানে পাসের হার ৭৪.৭০ শতাংশ, ফলাফলে প্রধানমন্ত্রীর সন্তোষ

    এইচএসসি ও সমমানে পাসের হার ৭৪.৭০ শতাংশ, ফলাফলে প্রধানমন্ত্রীর সন্তোষ

    আগস্ট ১৮, ২০১৬ ০৮:১৭

    উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় চলতি বছর সারাদেশে ৭৪ দশমিক ৭০ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৮৯৪ জন। সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ পয়েন্ট। এছাড়া পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে ১৫ হাজার ৩৮২ জন।

  • খালেদা জিয়ার জন্মদিন পালন না করার সিদ্ধান্ত সম্পর্কে শেখ হাসিনা যা বললেন

    খালেদা জিয়ার জন্মদিন পালন না করার সিদ্ধান্ত সম্পর্কে শেখ হাসিনা যা বললেন

    আগস্ট ১৬, ২০১৬ ১৮:১৫

    ১৫ আগস্টে জন্মদিন পালন না করার বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিদ্ধান্তে কোনো রাজনৈতিক উদারতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'কালকে শুনলাম যে কেক তিনি (খালেদা) কাটবেন না। অনেকে এর মধ্যে রাজনৈতিক উদারতা দেখার চেষ্টা করেছেন। কিন্তু আসল ঘটনা কী সে তো আমি জানি। ১২ আগস্ট তার ছেলে কোকোর জন্মদিন। কোকোর জন্মদিন যেহেতু করতে পারবে না কোকো মারা গেছে তাই নিজেরটা করবে না এটা হলো বাস্তব কথা।’

  • পালিত হচ্ছে জাতীয় শোক দিবস: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    পালিত হচ্ছে জাতীয় শোক দিবস: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    আগস্ট ১৫, ২০১৬ ০৫:৪৩

    জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • জঙ্গিরা কিভাবে ভাবল মানুষ খুন করে বেহেশতে যাবে: শেখ হাসিনার প্রশ্ন

    জঙ্গিরা কিভাবে ভাবল মানুষ খুন করে বেহেশতে যাবে: শেখ হাসিনার প্রশ্ন

    আগস্ট ১১, ২০১৬ ০৮:৪১

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ইসলাম ধর্ম শান্তির ও সৌহার্দ্যের বাণী নিয়ে এসেছে। কিন্তু কিছু মুষ্ঠিমেয় মানুষ এই পবিত্র ধর্মকে বিশ্বের কাছে ছোট করেছে। আন্তর্জাতিক সম্মেলনে ইসলামকে জঙ্গিবাদী বললে আমি সবসময় প্রতিবাদ করতাম। কিছু মানুষের জন্য আমার পবিত্র ধর্মকে দোষ দেয়া যাবে না। কিন্তু মুষ্ঠিমেয় লোকের জন্য এখন সে মুখ আর নেই।” তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে শিক্ষা দিতে উলামাদের প্রতি আহ্বান।

  • মানুষের সেবার মতো শান্তি দুনিয়ায় আর কিছুতে নেই: শেখ হাসিনা

    মানুষের সেবার মতো শান্তি দুনিয়ায় আর কিছুতে নেই: শেখ হাসিনা

    আগস্ট ১০, ২০১৬ ১৩:০৪

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের সেবার মতো শান্তি দুনিয়ায় আর কিছুতে নেই। কোনো দিন গরিব-দুঃখীর ওপর অত্যাচার করবেন না।’

  • মানুষ হত্যা করে ইসলামকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শেখ হাসিনা

    মানুষ হত্যা করে ইসলামকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শেখ হাসিনা

    আগস্ট ০৯, ২০১৬ ২০:৩২

    ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা এ পবিত্র ধর্মকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, তারা প্রকৃতপক্ষে ইসলামের ক্ষতি করছে।

  • জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    আগস্ট ০৪, ২০১৬ ১২:১৫

    জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আর সেটা মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি।

  • কিছু বিপথগামী ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে: শেখ হাসিনা

    কিছু বিপথগামী ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে: শেখ হাসিনা

    আগস্ট ০৩, ২০১৬ ১২:৪২

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে ২০১৬ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।   

  • জঙ্গিরা আধুনিক তথ্য-প্রযুক্তির অপব্যবহার করে ফায়দা লুটছে: প্রধানমন্ত্রী

    জঙ্গিরা আধুনিক তথ্য-প্রযুক্তির অপব্যবহার করে ফায়দা লুটছে: প্রধানমন্ত্রী

    জুলাই ২৮, ২০১৬ ১৬:০০

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের পুরনো জঙ্গি সমস্যা নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা আধুনিক তথ্য-প্রযুক্তির অপব্যবহার করে ফায়দা লুটছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় দেশে কোনভাবেই জঙ্গিবাদের স্থান হবে না বলেও জানিয়ে দেন তিনি।

  • জঙ্গিবাদ দমনে কঠোরভাবে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    জঙ্গিবাদ দমনে কঠোরভাবে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    জুলাই ২৬, ২০১৬ ১৫:১৭

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে সমাজ জীবনে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে আরও সতর্কতার সঙ্গে কঠোরভাবে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।