-
জুলাই গণহত্যা: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড
নভেম্বর ১৭, ২০২৫ ১১:০৮বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ।
-
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় স্লোগান
নভেম্বর ১৭, ২০২৫ ১০:৩০বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণায় সুপ্রিম কোর্টের মাজার গেটের সামনে ভিড় বাড়ছে। গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হয়ে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে স্লোগান দিচ্ছেন।
-
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় পড়া চলছে
নভেম্বর ১৭, ২০২৫ ০৯:২৯বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে। ট্রাইব্যুনালে মামলার রায় পড়া চলছে।
-
শেখ হাসিনার রায় ও ‘শাটডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশমুখে কড়া নিরাপত্তা
নভেম্বর ১৭, ২০২৫ ০৭:০৩বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের ডাকা 'শাটডাউন' কর্মসূচি ঘিরে এই ব্যবস্থা নিয়েছে ঢাকা জেলা পুলিশ।
-
হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ
নভেম্বর ১৭, ২০২৫ ০৬:৩৫বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে আজ সোমবার।
-
শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর: আইসিটি
নভেম্বর ১৩, ২০২৫ ১৩:২৭বাংলাদেশের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দায়ের মামলায় আগামী ১৭ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত।
-
সবাই যদি ভাবেন ৯ মাসে কুইক ফিক্স করে ফেলবো, সেটা হয় না: শফিকুল আলম
নভেম্বর ০৮, ২০২৫ ১১:০৮প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের মানুষ ভালো শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ সুশাসন চায়। এখানে জবাবদিহিতা থাকবে, দুর্নীতি থাকবে না-সেটা তো একদিনে আমরা ডায়ালগ করে পাব না।
-
শেখ হাসিনার সাক্ষাৎকার নিলে কেউ যেন আগের কর্মকাণ্ড ভুলে না যান: প্রেস সচিব
অক্টোবর ২৯, ২০২৫ ১৬:৪৬বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ যারা করছেন, তাদের তার আগের কর্মকাণ্ড মনে রাখার কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি।’
-
শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দিয়ে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন: চিফ প্রসিকিউটর
অক্টোবর ২৩, ২০২৫ ১৫:৩৭বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করেছেন বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন।
-
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চাইল প্রসিকিউশন
অক্টোবর ১৬, ২০২৫ ১২:৪৭বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রযন্ত্রের সব শাখাকে ব্যবহার করে তিনি অপরাধ সংঘটনের নির্দেশ দিয়েছেন।