-
আবারও সৌদি আরবে ইমরান খান; এবারের সফরের উদ্দেশ্য কী?
ডিসেম্বর ১৪, ২০১৯ ২০:১৭পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ (শনিবার) সৌদি আরব সফরে গেছেন। গত আট মাসে এটি তার চতুর্থ সৌদি সফর। পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সৌদি আরব সফর শেষে দেশে ফেরার পরপরই তিনি সফরে গেলেন।
-
সৌদির সঙ্গে সম্পর্কের সামান্যই উন্নতি হয়েছে: কাতার
ডিসেম্বর ১৪, ২০১৯ ১৬:২১সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যে আলোচনা হয়েছে তাতে খুব সামান্যই অগ্রগতি আছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি আজ (শনিবার) সাংবাদিকদের একথা জানিয়েছেন।
-
গোপনে ইরানের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করছে সৌদি আরব: ওয়াল স্ট্রিট জার্নাল
ডিসেম্বর ১৪, ২০১৯ ১১:২১আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদি আরব গোপনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। সৌদি আরব যখন অর্থনৈতিক সংকটে ভুগছে এবং আমেরিকা কতটা রিয়াদকে সমর্থন দেবে তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে তখন ওয়ালস্ট্রিট জার্নাল এ খবর দিল।
-
পাক পররাষ্ট্রমন্ত্রীর সৌদি সফর: লক্ষ্য ইরান-সৌদি উত্তেজনা কমানো
ডিসেম্বর ১২, ২০১৯ ১৫:০৮পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি গতকাল (বুধবার) সৌদি আরব সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন।
-
সৌদি কূটনীতিককে আমেরিকায় প্রবেশ করতে দিল না মার্কিন সরকার
ডিসেম্বর ১২, ২০১৯ ০৮:৩৯মুহাম্মদ আল-ওতাইবি নামে সৌদি আরবের একজন কূটনীতিককে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে বাধা দিয়েছে মার্কিন সরকার। ২০১৮ সালের অক্টোবর মাসে যখন সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি নিহত হন তখন ওতাইবি তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনস্যুলেটের কনসাল জেনারেল ছিলেন।
-
ইয়েমেনে যুদ্ধের কারণে প্রতিদিন গড়ে মারা যাচ্ছে ১০০০ শিশু: স্বাস্থ্যমন্ত্রী
ডিসেম্বর ১১, ২০১৯ ১৭:০৩ইয়েমেনে যুদ্ধের কারণে প্রতিদিন গড়ে এক হাজার শিশু মারা যাচ্ছে। এ কথা বলেছেন ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল মোতায়েক্কাল।
-
সৌদি পাইলটদের প্রশিক্ষণ বন্ধ রেখেছে আমেরিকা
ডিসেম্বর ১১, ২০১৯ ১৩:১০ফ্লোরিডা অঙ্গরাজ্যের এয়ার স্টেশন পেন্সাকোলা নৌঘাঁটিতে গুলি চালিয়ে তিন মার্কিন সেনাকে হত্যার পর সৌদি আরবের পাইলটদের প্রশিক্ষণ দেয়া বন্ধ রেখেছে আমেরিকা। মার্কিন সামরিক কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল (মঙ্গলবার) জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
-
আরামাকোর তেল স্থাপনায় হামলার পেছনে ইয়েমেনিদের যুক্তি কী ছিল?
ডিসেম্বর ১১, ২০১৯ ১৩:০০সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকো'র দু'টি স্থাপনায় হামলায় ইরান জড়িত বলে দোষারোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। কিন্তু জাতিসংঘের পরিদর্শকরা জানিয়ে দিয়েছেন, তারা ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ পান নি। কিন্তু সেদিন আরামকোতে কীভাবে হামলা চালিয়েছিল ইয়েমেনের সংগ্রামীরা?
-
সৌদি আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন কাতারের আমির
ডিসেম্বর ১০, ২০১৯ ১৫:৩৬সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।
-
৫ হাজার কোটি ডলারের ঘাটতি বাজেট দিতে যাচ্ছে সৌদি আরব
ডিসেম্বর ১০, ২০১৯ ১২:৫৮সৌদি আরব বলেছে, আগামী অর্থবছরের জন্য তাদের বাজেট ঘাটতি আরো বাড়বে। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশটির বাজেট ঘাটতি বাড়ার প্রধান কারণ হিসেবে তেলের দাম ও উৎপাদন কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে।