-
মঙ্গলবার থেকে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করল বিএনপি
অক্টোবর ২৯, ২০২৩ ১৬:০৩ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশে পুলিশি বাধা ও কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
-
ধীর গতির যানবাহনে ক্ষতি হচ্ছে কর্মঘণ্টার, বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন অর্থনীতি
অক্টোবর ২৯, ২০২৩ ১৫:৪০যানজটের কারণে ঢাকা পরিণত হয়েছে বিশ্বের শীর্ষ ধীরগতির শহরে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে কর্মঘণ্টা ও জ্বালানির অপচয় হচ্ছে, বায়ুদূষণও বাড়ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের এক গবেষণায় ঢাকার বিষয়ে এমন তথ্য উঠে এসেছে। গবেষণার সূচকে ঢাকার পয়েন্ট ০.৬০। পরের অবস্থানে নাইজেরিয়ার লাগোস, পয়েন্ট ০.৫২।
-
বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত, তিনটি বাসে আগুন
অক্টোবর ২৯, ২০২৩ ১৩:৪৭সারাদেশে ঢিলেঢালাভাবে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বিএনপির ডাকা ওই হরতালকে সমর্থন জানিয়েছে জামায়াতসহ বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল। তবে, এই হরতালের প্রভাব পড়েছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে। হরতালের কারণে সবচেয়ে ব্যস্ততম এ মহাসড়কে যানবাহনের চাপ অনেকটাই কম।
-
ফখরুল আটক: মির্জা আব্বাসসহ বিএনপির ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা
অক্টোবর ২৯, ২০২৩ ১১:১৩বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর গুলশানে নিজের বাসা থেকে আটক করা হয়েছে। আজ (রোববার) সকালে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
-
পুলিশের সাথে সংঘর্ষে পণ্ড বিএনপির সমাবেশ ; রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
অক্টোবর ২৮, ২০২৩ ১৫:১১আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।
-
গরুর মাংশের বিক্রি কমেছে, দাম বৃদ্ধির কর্পোরেট সিন্ডিকেটকে দায়ী করছেন খামারীরা
অক্টোবর ২৮, ২০২৩ ১৪:৩৭গরুর মাংসের বেচাকেনা নিয়ে কেউ খুশি নন। চড়া দামের কারণে দিনে একটি পশু বিক্রিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। একই কারণে খাবারের তালিকা থেকে গরুর মাংস বাদ দিয়েছেন অনেকে। তার মানে সমাধান একটাই, দাম কমানো। খুচরা ব্যবসায়ীদের দাবি, কর্পোরেট সিন্ডিকেট আর হাটে চাঁদাবাজি না থামলে কোনো লাভ হবে না।
-
আ. লীগ ও বিএনপি ও জামায়াতের সমাবেশ ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা
অক্টোবর ২৭, ২০২৩ ১৩:৪৪জাতীয় নির্বাচন সামনে রেখে রাজপথে নিজেদের শক্তির জানান দিতে আগামীকাল রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। জামায়াতে ইসলামীও একই দিন সমাবেশের ঘোষণা দিয়েছে। দল দুটিকে 'গণতন্ত্র বিরোধী' আখ্যা দিয়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
-
দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে বাজারভীতি বাড়ছে ভোক্তাদের; সিন্ডিকেট নিয়ন্ত্রণের তাগিদ
অক্টোবর ২৭, ২০২৩ ১৩:২১বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করলেও ক্রেতা পর্যায়ে নাগালে আসছে না দাম। এই অবস্থায় চরম অস্বস্তিতে পড়েছেন বাজার করতে আসা মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলো। বিক্রেতারা বলছেন, বাজারে এখনও পর্যাপ্ত সবজি আসেনি, যে কারণে দামও তুলনামূলক কিছুটা বেশি। তবে শীত আসার সঙ্গে সঙ্গে এই দাম কমে আসবে।
-
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করতে চায় আওয়ামী লীগ
অক্টোবর ২৬, ২০২৩ ১৪:৫৮আগামী ২৮ অক্টোবরের সমাবেশ আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই করতে চায় বলে ঢাকার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাতে (ওসি) দেওয়া চিঠিতে জানিয়েছে।
-
সুষ্ঠু নির্বাচন না হলে দুর্যোগের শঙ্কা বিশিষ্টজনদের: সমঝোতার তাগিদ
অক্টোবর ২৬, ২০২৩ ১৪:১৮বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে নাকি দলনিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, তা নিয়ে ক্ষমতাসীন সরকারি দলের সাথে বিরোধী রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সৃষ্টি হয়েছে।