খবর
  • শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে আইসিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

    শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে আইসিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

    অক্টোবর ০৮, ২০২৫ ১৬:৪৫

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে দুটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

  • প্রতিরোধ জোটের প্রধান অগ্রাধিকার হলো গাজায় চলমান যুদ্ধ বন্ধ করা: ইসলামি জিহাদ

    প্রতিরোধ জোটের প্রধান অগ্রাধিকার হলো গাজায় চলমান যুদ্ধ বন্ধ করা: ইসলামি জিহাদ

    অক্টোবর ০৮, ২০২৫ ১৬:৩৬

    ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের সদস্য আলী আবু শাহিন বলেছেন, বর্তমানে প্রতিরোধ জোটের প্রধান অগ্রাধিকার হলো গাজায় চলমান যুদ্ধ ও বেসামরিক জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞের অবসান ঘটানো।

  • খাইবার পাখতুনখোয়ায় সংঘর্ষে লে. কর্নেলসহ ১১ সেনা ও ১৯ সন্ত্রাসী নিহত

    খাইবার পাখতুনখোয়ায় সংঘর্ষে লে. কর্নেলসহ ১১ সেনা ও ১৯ সন্ত্রাসী নিহত

    অক্টোবর ০৮, ২০২৫ ১৬:২৮

    পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে গতকাল (মঙ্গলবার) রাতে পরিচালিত এক অভিযানকালে সংঘর্ষে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজরসহ ১১ সেনা সদস্য ও ১৯ সন্ত্রাসী নিহত হয়েছে।

  • শহিদুল আলমকে ফেরানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান ফখরুলের

    শহিদুল আলমকে ফেরানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান ফখরুলের

    অক্টোবর ০৮, ২০২৫ ১৬:০৮

    বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না: প্রধান উপদেষ্টা

    আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না: প্রধান উপদেষ্টা

    অক্টোবর ০৮, ২০২৫ ১৪:৩৭

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তারুণ্য ও সৃজনশীলতা আমাদের শক্তি। এই শক্তি আর সুযোগ আমাদের আছে। এটাকে কাজে লাগাতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না।’

  • গাজাগামী 'ফ্রিডম ফ্লোটিলা'য় ইসরায়েলি হামলা, কয়েকটি নৌযান আটক

    গাজাগামী 'ফ্রিডম ফ্লোটিলা'য় ইসরায়েলি হামলা, কয়েকটি নৌযান আটক

    অক্টোবর ০৮, ২০২৫ ১১:৪০

    ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার দিকে যাত্রারত “ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন” (এফএফসি)-এর বেশ কয়েকটি নৌযান ও জাহাজে হামলা চালিয়ে সেগুলো আটক করেছে। এই নৌযানগুলো ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভাঙতে ও গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে গাজায় যাচ্ছিল।

  • ক্ষমতায় এলে বিএনপির অগ্রাধিকার কোনটি-জানালেন তারেক

    ক্ষমতায় এলে বিএনপির অগ্রাধিকার কোনটি-জানালেন তারেক

    অক্টোবর ০৭, ২০২৫ ১৭:০৫

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ক্ষমতায় এলে বা সরকার গঠন করতে পারলে ৩১ দফা না কি জুলাই সনদ, কোনটি অগ্রাধিকার পাবে, সে বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে অবশ্যই ঐকমত্য কমিশনে যেগুলোতে সবাই মিলে একমত হয়েছে, সেগুলোতে প্রথমে জোর দেবে।

  • আমেরিকার শাটডাউনের অবসান হয়নি; গণহারের কর্মচারী ছাঁটাইয়ের আশঙ্কা

    আমেরিকার শাটডাউনের অবসান হয়নি; গণহারের কর্মচারী ছাঁটাইয়ের আশঙ্কা

    অক্টোবর ০৭, ২০২৫ ১৭:০০

    আমেরিকার সংসদের উচ্চকক্ষে সিনেট এবারও ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিল পাসে ব্যর্থ হয়েছে। সিনেটে এটি টানা পঞ্চমবারের মতো তাদের ব্যর্থতা। এ বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের সরকার শাটডাউন (অচলাবস্থা) কাটিয়ে আবার সচল হবে।  

  • গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা; ছয় ইসরায়েলি সেনা আহত

    গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা; ছয় ইসরায়েলি সেনা আহত

    অক্টোবর ০৭, ২০২৫ ১৬:২৭

    পার্স-টুডে: ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে গাজা উপত্যকায় দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা নতুন করে অতর্কিত হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে ছয়জন সেনা আহত হয়েছে।