-
করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৪ হাজার
জুলাই ০২, ২০২০ ১৪:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৯৪ হাজার ৯৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩২ হাজার ৮৬৩ জন।
-
সামাজিক ও রাজনৈতিক দূরত্ব মেনে চলুন!: আইএইএ’কে ইরানের কটাক্ষ
জুলাই ০২, ২০২০ ০২:৪৩মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুকের সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাক্ষাতের তীব্র সমালোচনা করেছে ইরান।
-
ইরানের বিচার বিভাগ সম্পর্কে ফরাসি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করল তেহরান
জুলাই ০২, ২০২০ ০২:২২ইরানের আদালতের রায় সম্পর্কে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, এদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।
-
সিরিয়া বিষয়ক ত্রিদেশীয় অনলাইন শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতি
জুলাই ০২, ২০২০ ০১:৫০বৈষম্য ও পূর্বশর্ত পরিহার করে সিরিয়ার সকল জনগোষ্ঠীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক। দেশ তিনটি সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় সংহতি বজায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করেছে।
-
সন্ত্রাসী মার্কিন সেনাদের অবিলম্বে সিরিয়া ত্যাগ করতে হবে: ইরান
জুলাই ০২, ২০২০ ০১:১৫ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো দর কষাকষি সম্ভব নয়। তিনি আরো বলেছেন, মার্কিন সন্ত্রাসী সেনাদেরকে অবিলম্বে সিরিয়া ত্যাগ করতে হবে এবং দেশটির সর্বত্র নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্ব সিরিয়ার সেনাবাহিনীর হাতে ন্যস্ত করতে হবে।
-
৩ মাস বিরতির পর আবারও ইরান থেকে গ্যাস আমদানি শুরু করল তুরস্ক
জুলাই ০১, ২০২০ ১৪:৫৮ইরান থেকে আবারও গ্যাস আমদানি শুরু করেছে তুরস্ক। ইরানের জাতীয় গ্যাস কোম্পানির মুখপাত্র মোহাম্মাদ আসকারি আজ (বুধবার) বলেছেন, তুরস্কে বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপ লাইন পুরোপুরি মেরামতের পর গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
-
ইরানে করোনাভাইরাস: এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯১ হাজারের বেশি রোগী
জুলাই ০১, ২০২০ ১৪:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৯১ হাজার ৪৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩০ হাজার ২১১ জন।
-
তেহরানের ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১৯ আহত ১৪
জুলাই ০১, ২০২০ ০৬:১৪ইরানের রাজধানী তেহরানের উত্তর প্রান্তে একটি ক্লিনিকে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণের ফলে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। তেহরান ফায়ার ব্রিগেডের মুখপাত্র জালাল মালেকি আজ (বুধবার) সকালে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মধ্যে ১৫ জন নারী ও চারজন পুরুষ।
-
‘নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করেছে ইরান’
জুলাই ০১, ২০২০ ০১:৪৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করতে সক্ষম হয়েছে। শত্রুর বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবিলা করে ইরান সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।
-
‘বিতাড়িত গুণ্ডা’ আমেরিকার কাছে আত্মসমর্পণ করবেন না: জাতিসংঘকে ইরান
জুলাই ০১, ২০২০ ০১:২৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার মতো ‘বিতাড়িত গুণ্ডা’র কাছে আত্মসমর্পণ করা জাতিসংঘের উচিত হবে না।মার্কিন বলদর্পিতার কাছে নতি স্বীকার করলে বিশ্বে আবার ‘জঙ্গলের আইন’ চালু হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।