-
আমেরিকার মোকাবেলায় ইরান সবচেয়ে খারাপ দৃশ্যপটের জন্যও প্রস্তুত: মুখপাত্র
মে ১৮, ২০২০ ১৬:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, ভেনিজুয়েলাগামী তেল ট্যাংকারকে কেন্দ্র করে বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আমেরিকা সবচেয়ে খারাপ অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে তেহরান। তিনি সুস্পষ্ট করে বলেছেন, ইরান এবং ভেনিজুয়েলার মধ্যকার সম্পর্ক অন্য দেশের মাথাব্যথার প্রয়োজন নেই।
-
সিরিয়া ও ইরাক থেকে আমেরিকাকে বহিষ্কার করা হবে: সর্বোচ্চ নেতা
মে ১৮, ২০২০ ০০:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় আমেরিকার সামরিক আগ্রাসন বিশ্বব্যাপী মার্কিন সরকারকে ঘৃণিত করে তুলেছে। তিনি আরো বলেছেন, “অবশ্য ইরাক বা সিরিয়ায় মার্কিন সেনারা থাকতে পারবে না বরং তাদেরকে চলে যেতে হবে এবং নিঃসন্দেহে তাদেরকে (এসব দেশ থেকে) বহিষ্কার করা হবে।”
-
ইরাকের রাজনৈতিক স্থিতিশীলতা এ অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ: রুহানি
মে ১৮, ২০২০ ১৪:১৫ইরাকে নয়া সরকার গঠনের প্রতি সন্তোষ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরাকে রাজনৈতিক স্থিতিশীলতা এ অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ প্রক্রিয়া নিশ্চিতভাবেই এ অঞ্চলে দেশটির গৌরবময় ভূমিকা পুনরুদ্ধারের ক্ষেত্রে প্রধান ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
-
ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপে আমেরিকা ব্যর্থ হয়েছে: রাশিয়া
মে ১৮, ২০২০ ১৩:৫১আমেরিকা ২০১৮ সালের ৮ মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করলেও এ চুক্তিতে সইকারী অন্য দেশগুলোর পক্ষ থেকে ওয়াশিংটন তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছে।
-
করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ প্রায় ৯৬ হাজার, মৃত্যু ৬৯
মে ১৮, ২০২০ ১৩:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৯৬ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
-
ভেনিজুয়েলাগামী ট্যাংকার আটক হলে কঠিন জবাব দেওয়া হবে: ইরান
মে ১৮, ২০২০ ১২:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার গোটা বিশ্ব ব্যবস্থাকে উলটপালট করে দিতে চায়। বিশ্বে নৈরাজ্য সৃষ্টিই তাদের প্রধান উদ্দেশ্য। তিনি আজ (সোমবার) তেহরানে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
-
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানে মাছের উৎপাদন বেড়েছে
মে ১৮, ২০২০ ০৬:৫২অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরানে মাছের উৎপাদন প্রতি বছর বেড়ে চলেছে। গত বছরে ইরান অ্যাকুয়াকালচারের মাধ্যমে প্রায় ১৩ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন করেছে।১৯ মার্চ গত ফার্সি বছর শেষ হয়।
-
বাশার আসাদের পদত্যাগ নিয়ে ইরান-রাশিয়া সমঝোতা প্রত্যাখ্যান
মে ১৮, ২০২০ ০২:০৭সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে রাশিয়ার সঙ্গে ইরানের একটি সমঝোতা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, এটি একটি ‘ডাহা মিথ্যা’ খবর যা মার্কিন-ইহুদিবাদী গণমাধ্যম গুজব আকারে ছড়িয়ে দিয়েছে।
-
‘আমেরিকা ক্যারিবিয়ান সাগরে সমস্যা সৃষ্টি করলে ফল ভালো হবে না’
মে ১৮, ২০২০ ০১:০৯আমেরিকা ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকারের গতিপথ রোধ করার চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল (রোববার) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
ইরাকের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে ইরান প্রস্তুত: জেনারেল হাতামি
মে ১৭, ২০২০ ১২:৩৫ইরান প্রতিবেশী ইরাকের সঙ্গে অংশীদারমূলক কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।একই সঙ্গে চলমান দ্বিপক্ষীয় সম্পর্ককে সহযোগিতার একটি নতুন মডেলে রূপান্তরিত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।