ইরান
  • করোনায় ইরানের অভিজ্ঞতা অন্য দেশও কাজে লাগাতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    করোনায় ইরানের অভিজ্ঞতা অন্য দেশও কাজে লাগাতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    মে ১৭, ২০২০ ০৯:৪৫

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড বেরনান এক বিবৃতিতে বলেছেন, ভূমধ্য সাগরীয় অঞ্চলে স্বাস্থ্যখাতে যে দেশগুলো উন্নত ও শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে তার মধ্যে ইরান হচ্ছে অন্যতম। ইরানে করোনার প্রাদুর্ভাবের শুরুতে তিনি তেহরান সফরে এসেছিলেন। তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে অভিজ্ঞতা বিনিময় সারা বিশ্বের জন্য জরুরি হয়ে পড়েছে এবং এ ক্ষেত্রে ইরান তার সাফল্য ও মূল্যবান অভিজ্ঞতা অন্য দেশকেও সরবরাহ করতে পারে।

  • ভেনেজুয়েলাগামী তেল ট্যাংকারের সুরক্ষা দেবে ইরানি ক্ষেপণাস্ত্র শক্তি

    ভেনেজুয়েলাগামী তেল ট্যাংকারের সুরক্ষা দেবে ইরানি ক্ষেপণাস্ত্র শক্তি

    মে ১৭, ২০২০ ০৮:১৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরান মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার টন গ্যাসোলিন রপ্তানি করছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায়। ইরানের তেল রপ্তানির পুরো কার্যক্রমকে মূলত সুরক্ষা দিচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

  • ‘দুই মাসের মাথায় চিকিৎসা সরঞ্জাম রপ্তানিকারকে পরিণত হয়েছে ইরান’

    ‘দুই মাসের মাথায় চিকিৎসা সরঞ্জাম রপ্তানিকারকে পরিণত হয়েছে ইরান’

    মে ১৭, ২০২০ ০১:১৬

    ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, তার দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার সময় এ সংক্রান্ত চিকিৎসা সামগ্রীর অভাব দেখা দিলেও মাত্র দুই মাসের মাথায় সেই চিকিৎসা সরঞ্জাম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে ইরান।

  • ‘ভেনিজুয়েলার সঙ্গে বাণিজ্য করতে কারো অনুমতি নেবে না ইরান’

    ‘ভেনিজুয়েলার সঙ্গে বাণিজ্য করতে কারো অনুমতি নেবে না ইরান’

    মে ১৭, ২০২০ ০০:৫০

    ইরান বলেছে, বিশ্বের দু’টি স্বাধীন দেশ ইরান ও ভেনিজুয়েলার মধ্যে ব্যবসা-বাণিজ্য পুরোদমে চলবে এবং এ বিষয়ে কারো নাক গলানোর প্রয়োজন নেই। ইরানের একটি তেলবাহী ট্যাংকার ভেনিজুয়েলার উদ্দেশ্যে যাত্রা করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এ মন্তব্য করেছে তেহরান।

  • করোনাভাইরাস: ইরানে ৭০ দিনে মৃত্যুর সর্বনিম্ন রেকর্ড

    করোনাভাইরাস: ইরানে ৭০ দিনে মৃত্যুর সর্বনিম্ন রেকর্ড

    মে ১৬, ২০২০ ১২:৪৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৫ জন মারা গেছেন। ইরানে গত ৭০ দিনে এটিই করোনাভাইরাসে মৃত্যুর সর্বনিম্ন রেকর্ড। তবে ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা বেড়েছে, এক হাজার ৭৫৭ জন শনাক্ত হয়েছেন।

  • ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য জাতিসংঘের আহ্বান

    ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য জাতিসংঘের আহ্বান

    মে ১৬, ২০২০ ১২:০৫

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করায় আন্তর্জাতিক অঙ্গনে তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। ওই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার জন্য বিশ্বের বহু দেশ ও সংস্থা আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।

  • ইরান থেকে করোনাভাইরাস চলে যায় নি তবে পরিস্থিতির উন্নতি হয়েছে: রুহানি

    ইরান থেকে করোনাভাইরাস চলে যায় নি তবে পরিস্থিতির উন্নতি হয়েছে: রুহানি

    মে ১৬, ২০২০ ১২:০১

    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ হয়ে যায় নি। তবে এখানে পরিস্থিতির উন্নতি ঘটেছে। ইরানে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে কিছু বিদেশি সংবাদ মাধ্যম ইরানি জনগণের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি এবং সমাজের মধ্যে অসন্তোষ্টি ছড়িয়ে দেয়ার অপচেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

  • ভেনিজুয়েলায় যাচ্ছে ইরানি তেল; হুমকি দিল আমেরিকা

    ভেনিজুয়েলায় যাচ্ছে ইরানি তেল; হুমকি দিল আমেরিকা

    মে ১৬, ২০২০ ০২:২০

    ইরানি জ্বালানী তেলবাহী একটি জাহাজ ভেনিজুয়েলায় যাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর আমেরিকা উষ্মা প্রকাশ করেছে। ইরান ও ভেনিজুয়েলা- এই দুই দেশের জ্বালানী খাতের ওপরই আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা রয়েছে।একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এই ‘অনাহূত’ ঘটনার বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেবে ওয়াশিংটন।

  • আমেরিকা একটি বর্ণবাদী সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নিয়েছে: ইরান

    আমেরিকা একটি বর্ণবাদী সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নিয়েছে: ইরান

    মে ১৬, ২০২০ ০১:৩৪

    ইরান বলেছে, আমেরিকা এমন একটি বর্ণবাদী সরকারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে যার অস্তিত্ব দখলদারিত্ব আর নির্যাতনের ওপর ভিত্তি করে টিকে আছে। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) শহরে স্থানান্তরের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।