-
ট্রাম্প-পম্পেও-হুক মার্কিন প্রশাসনের চরম অধঃপতন ঘটিয়েছে: ইরান
মে ১৬, ২০২০ ০০:৫৩ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আমেরিকার বর্তমান প্রশাসনকে ‘অনির্ভরযোগ্য’, ‘অদক্ষ’ ও ‘অযোগ্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং মার্কিন সরকারের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক- এই তিন ব্যক্তি মিলে মার্কিন প্রশাসনের চরম অধঃপতন ঘটিয়েছেন।
-
কে কাকে সন্ত্রাসী বলে! দাজ্জালের সন্ত্রাস বিরোধিতার দাবি!
মে ১৫, ২০২০ ১৫:৫৯ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন মার্কিন সরকার হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতীক এবং সন্ত্রাসবাদের প্রতি মার্কিন সরকারের সহায়তা স্পষ্ট।
-
ইরানে আগামীকাল থেকে স্কুল খোলা থাকবে; উপস্থিতি বাধ্যতামূলক নয়
মে ১৫, ২০২০ ১৪:২৯আগামীকাল (শনিবার) থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে স্কুল খোলা থাকবে। তবে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়।
-
করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে
মে ১৫, ২০২০ ১৩:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছেন।
-
জার্মানি থেকে ৯৬ টন চিকিৎসা সরঞ্জাম পৌঁছেছে ইরানে
মে ১৪, ২০২০ ১৫:০৯জার্মানি থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৯৬ টন চিকিৎসা সরঞ্জাম পৌঁছেছে। ইরানের বাজারগান কাস্টমস অফিসের প্রধান সাদেক নামদার আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।
-
পরমাণু সমঝোতার সঙ্গে থাকার মার্কিন দাবি মুর্খতাপূর্ণ: জারিফ
মে ১৪, ২০২০ ১৪:০৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ২০১৫ সালে তার দেশের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা এবং এ বিষয়ে জাতিসংঘের অনুমোদিত খসড়া প্রস্তাব সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের দাবিকে বোকামিপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন।
-
বিশ্ব কুদস দিবস পালন ঘোষণার পেছনে ইরানের লক্ষ্য ও বিরাজমান অবস্থা
মে ১৪, ২০২০ ১৩:৫৩আগামী ২২মে শুক্রবার পালিত হতে যাচ্ছে বিশ্ব কুদস দিবস। দখলদার ইসরাইল ও সাম্রাজ্যবাদী শক্তিগুলো ফিলিস্তিনিদেরকে মুসলমানদের মন থেকে মুছে দেয়ার চেষ্টা করলেও প্রতি বছর এ দিবস পালনের ফলে ফিলিস্তিন ইস্যু দিন দিন আরো চাঙ্গা হচ্ছে। গত প্রায় ৭০ বছর ধরে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিন ভূখণ্ড জবর দখল করে আছে। ফিলিস্তিন জবর দখলের এতো বছর পরও ইসরাইল বর্বর নির্যাতনের ধারা অব্যাহত রেখেছে। ইহুদিবাদী ইসরাইলের এই ন্যক্কারজনক আগ্রাসনের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমা শক্তিগুলো। তা সত্ত্বেও ফিলিস্তিনের মজলুম
-
আমেরিকা গোটা বিশ্বে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে: মার্কিন অভিযোগের জবাবে ইরান
মে ১৪, ২০২০ ১২:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ইতি টানতে হবে।
-
ইরানে করোনাক্রান্ত ৯০ হাজারের বেশি রোগী সুস্থ হয়েছেন
মে ১৪, ২০২০ ১২:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৯০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।
-
আমেরিকা সব সময়ই একটি সন্ত্রাসী রাষ্ট্র ছিল: ইরানের প্রেসিডেন্ট রুহানি
মে ১৪, ২০২০ ১১:৫৯ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা সব সময় একটি সন্ত্রাসী রাষ্ট্র ছিল। তবে বর্তমান শাসন ব্যবস্থায় এর সন্ত্রাসী কার্যক্রম নজিরবিহীন। এমনকি করোনা পরিস্থিতিতেও ইরানে ওষুধ আমদানিতে বাধা সৃষ্টি করছে ওয়াশিংটন। তিনি মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক ইরান বিরোধী কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র রাজনীতির প্রাথমিক জ্ঞান আছে বলে মনে হয় না।"