-
ইসরাইলের দখলদারিত্বের অবসানে ব্যবস্থা নিন: মুসলিম এবং বিশ্ব সমাজকে ইরান
মে ১৪, ২০২০ ১১:৩৩দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি আবারো জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলের গত কয়েক দশকের দখলদারিত্বের অবসানের লক্ষ্যে অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করার জন্য মুসলিম জাতি এবং আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
-
ইরানবিরোধী নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে আমেরিকা, শক্ত বিরোধিতায় রাশিয়া
মে ১৪, ২০২০ ০৯:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছে আমেরিকা। দেশটি বলছে, নিষেধাজ্ঞার মেয়াদ যদি না বাড়ানো হয় তাহলে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে।
-
আমেরিকা হঠকারিতা দেখালে কঠোরতম জবাব দেয়া হবে: ইরান
মে ১৪, ২০২০ ০০:৪৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেকোনো ধরনের সামরিক হঠকারিতা দেখালে তার কঠোরতম জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্টের ইরান বিরোধী যুদ্ধ করার ক্ষমতা খর্ব করে মার্কিন কংগ্রেস যে বিল পাস করেছিল ট্রাম্প তাতে ভেটো দেয়ার পর রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এ প্রতিক্রিয়া জানিয়েছেন।
-
সামাজিক দূরত্ব বজায় রেখে শবে কদরের ইবাদতে মশগুল ইরানিরা
মে ১৩, ২০২০ ১৩:২৩শবে কদর হাজার মাস অপেক্ষা উত্তম। রমজান মাস কোরআন নাজিলের মাস, শবে কদর কোরআন নাজিলের রাত।
-
করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় সুস্থ হলেন ১,০৭১ জন
মে ১৩, ২০২০ ১৩:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১,০৭১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (বুধবার) এ তথ্য জানিয়েছেন।
-
আমেরিকায় এখন সবচেয়ে খারাপ এবং দুষ্ট শাসন চলছে: রুহানি
মে ১৩, ২০২০ ১২:৩৫আমেরিকায় এখন সবচেয়ে খারাপ এবং দুষ্ট প্রকৃতির শাসন চলছে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি বলেন, আমেরিকা সব সময় একটি সন্ত্রাসী রাষ্ট্র ছিল। তবে বর্তমান শাসন ব্যবস্থায় এর সন্ত্রাসী কার্যক্রম নজিরবিহীন।
-
আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানাল ইরান
মে ১৩, ২০২০ ০০:২৯আফগানিস্তানের একটি হাসপাতালে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়ে নারী ও নবজাতকসহ বহু মানুষকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ওই নিন্দা জানান।
-
প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা জোরদারে আগ্রহী ইরান ও পাকিস্তান
মে ১২, ২০২০ ১৩:১৯ইরানে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে এক টেলিফোনালাপে দুদেশের মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন।
-
করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৩৫ জন
মে ১২, ২০২০ ১২:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৯৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।
-
ইরানের শহীদ সেনাদের জানাজা অনুষ্ঠান সম্পন্ন
মে ১২, ২০২০ ১২:৩৪পারস্য উপসাগরের নিজস্ব পানিসীমায় মহড়া চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের যুদ্ধজাহাজের শহীদ ১৯ সেনার জানাযা সম্পন্ন হয়েছে। কোনারাক লজিস্টিক্যাল অ্যান্ড সাপোর্ট ভেসেল গত রোববার এ দুর্ঘটনার শিকার হয়।