-
ইউক্রেনে পশ্চিমা ক্ষেপণাস্ত্রের চালান ধ্বংস করে দিয়েছে রশিয়া
জুলাই ১১, ২০২২ ১৫:০০আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করে রাশিয়া। কৃষ্ণসাগরে অবস্থানরত একটি যুদ্ধজাহাজ থেকে আজ (সোমবার) ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এসব ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করা হয়। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নেপ্রোপেত্রোভস্কে এসব ক্ষেপণাস্ত্র মজুদ করা হয়েছিল।
-
বাইডেনের বয়স হোয়াইট হাউজের জন্য সমস্যা হয়ে গেছে: নিউ ইয়র্ক টাইমস
জুলাই ১১, ২০২২ ১৪:২২মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্ধক্য ও তার বয়স দিন দিন হোয়াইট হাউজের কাজের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন প্রভাবশালী পত্রিকা ‘নিউ ইয়র্ক টাইমস’ শনিবার এ খবর দিয়েছে।
-
পশ্চিম এশিয়া সফরের পক্ষে জো বাইডেনের সাফাই এবং মার্কিন ব্যর্থতা
জুলাই ১১, ২০২২ ১৩:৩৭মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিম এশিয়ায় তার আসন্ন সফরের প্রাক্কালে ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে দাবি করেছেন যে গত ১৮ মাস ধরে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের সময় এ অঞ্চল আগের চেয়ে আরো বেশি স্থিতিশীল এবং নিরাপদ হয়েছে।
-
কোথায় আছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী?
জুলাই ১১, ২০২২ ১৩:২৭শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নৌবাহিনীর একটি জাহাজে আত্মগোপন করেছেন বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি বর্তমানে দেশটির সমুদ্রসীমার কাছে অবস্থান করছে। পরিস্থিতি আরও খারাপ হলে তিনি সাগর পথেই অন্য দেশে চলে যেতে পারেন।
-
রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ
জুলাই ১১, ২০২২ ১১:৪৭ইউরোপে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ করে দিয়েছে রাশিয়া। রক্ষণাবেক্ষেণ ও মেরামত কাজের জন্য নর্ড স্ট্রিম পাইপলাইন–১ দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আগামী ১০ দিন তা বন্ধ থাকতে পারে।
-
রাশিয়ার ক্ষেপণাস্ত্র শক্তির সামনে টিকবে না ইসরাইলের আয়রন ডোম: ইউক্রেন
জুলাই ১১, ২০২২ ০৬:২৫ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তার দেশে ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের কোনো প্রয়োজন নেই কারণ এটি রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের মুখে টিকতে পারবে না।
-
পদত্যাগের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
জুলাই ১০, ২০২২ ০৬:৪৩শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে আগামী ১৩ জুলাই বুধবার পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ জোরালো হওয়ার প্রেক্ষাপটে এই ঘোষণা দিলেন তিনি।
-
৫ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি
জুলাই ১০, ২০২২ ০৫:৩৫ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েকটি দেশে নিযুক্ত নিজ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন। তবে কী কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে তার কোনো ব্যাখ্যা দেয়া হয় নি।
-
‘পুরো দোনবাস অঞ্চল মুক্ত করবে রাশিয়া, দক্ষিণ ইউক্রেন না ছাড়ার সম্ভাবনা’
জুলাই ১০, ২০২২ ০৫:০০ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন বলেছেন, রাশিয়ার সেনারা ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণা করা পুরো দোনবাস অঞ্চলকে মুক্ত করবে। পাশাপাশি দক্ষিণ ইউক্রেন থেকে সম্ভবত রাশিয়ার সেনারা আর দেশে ফিরে যাবে না।
-
‘ইউরোপের জন্য গরিব দেশগুলো গ্যাস পাচ্ছে না’
জুলাই ০৯, ২০২২ ১৪:১৪রাশিয়ার পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিকল্প হিসেবে ইউরোপের দেশগুলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার কারণে গ্যাসের দাম আকাশচুম্বি হয়েছে। এজন্য বিশ্বের তুলনামূলক গরিব দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউরোপের ধনী দেশগুলোর মতো তারা উচ্চমূল্যে এলএনজি নিতে পারছে না। ফলে গরিব দেশগুলোর অর্থনীতি ও শিল্প-কলকারখানার গতি স্থবির হয়ে পড়েছে।