পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো সরকার চিরস্থায়ী নয়: মির্জা ফখরুল
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)
বাংলাদেশ জাতীয়তাবাদী বা দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদিকে ‘আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন অন্যদিকে বিরোধী দলগুলোকে কোনো কথা বলার সুযোগ দিচ্ছেন না।‘ তিনি আরও বলেন, ‘আমরা খুব স্পষ্ট করে বলতে চাই পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে কখনোই কোনো সরকার চিরস্থায়ী নয়।’
শুক্রবার রাতে ঠাকুরগাঁও পৌরসভা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘ এই ঠাকুরগাঁওয়ে আজ আমাদের সদস্য সংগ্রহ অভিযান চলছে। এ জন্য যে মাইক বের করা হয়েছিল, সে মাইকও প্রশাসন নিয়ে গেছে। এ অবস্থা কেন?’
মির্জা ফখরুল আরো বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে। সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে এবং বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এ জন্য সরকারকে বাধ্য করতে হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে।‘#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮