জনগণ ভোট দিলে ক্ষমতায় আসব; না দিলে আফসোস নেই: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i63706-জনগণ_ভোট_দিলে_ক্ষমতায়_আসব_না_দিলে_আফসোস_নেই_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে বলেছেন, 'জনগণের জন্য কাজ করেছি। জনগণ যদি ভোট দেয়, ক্ষমতায় আসব; না দিলে আফসোস নেই।'
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ২২, ২০১৮ ১১:১৫ Asia/Dhaka
  • গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে বলেছেন, 'জনগণের জন্য কাজ করেছি। জনগণ যদি ভোট দেয়, ক্ষমতায় আসব; না দিলে আফসোস নেই।'

আজ (বুধবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, 'শোকের মাসেও মানুষের মধ্যে যেন ঈদের আমেজ কাজ করে সেজন্য আমি ও প্রশাসন কাজ করে যাচ্ছি।'

এ সময় তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে তার বাণীতে বলেছেন,  ‘ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আসুন, আমরা সবাই পবিত্র ঈদুল-আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি,’

অপর এক বাণীতে প্রেসিডেন্ট আবদুল হামিদ বলেন, ‘আবহমানকাল থেকে বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠান জাঁকজমকের সাথে পালন করে আসছে। এটা আমাদের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য। এই ঐতিহ্যকে সমুন্নত রেখে দেশ ও জাতির কল্যাণে তা কাজে লাগাতে হবে।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন