নানা কর্মসূচির মধ্যদিয়ে বেনাপোলে পবিত্র আশুরা পালিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i64510-নানা_কর্মসূচির_মধ্যদিয়ে_বেনাপোলে_পবিত্র_আশুরা_পালিত
আশুরা তথা ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে শোক মজলিশ, মিছিল ও মাতম অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৮ ১৬:৩৫ Asia/Dhaka
  • বেনাপোলে আশুরার শোক মিছিল
    বেনাপোলে আশুরার শোক মিছিল

আশুরা তথা ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে শোক মজলিশ, মিছিল ও মাতম অনুষ্ঠিত হয়েছে।

শোক মজলিশে প্রধান বক্তা ছিলেন শার্শা, ঝিকরগাছা, চৌগাছাসহ আশপাশের উপজেলার শিয়া ইসনে আশারিয়া পরিচালক ও ইসলামি চিন্তাবিদ মোঃ ইকবাল হোসেন (শান্তি)। বক্তব্য রাখেন শার্শা উপজেলার প্রাক্তন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম ও মাস্টার আয়ুব হোসেন। উক্ত অনুষ্ঠানে শোক মজলিশে কাসিদা পাঠ করেন মোহাম্মাদ আলী।

শোক মজলিশে অংশগ্রহণকারী নারীদের একাংশ

পহেলা মহররম থেকে ১০ মহররম পর্যন্ত ঝিকরগাছা উপজেলার বিভিন্ন গ্রামে শোক মজলিশ অনুষ্ঠিত হয়। মজলিশে আলোচকরা ইমাম হোসাইন (আ.) ও তার সঙ্গী সাথীদের তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত অবস্থায় নির্মমভাবে শাহাদাত বরণের ঘটনা বর্ণনা করেন।

আশুরার দিন শিশুসহ হাজারও নারী-পুরুষ বেনাপোল বলফিল্ড থেকে শোক মিছিলে অংশ নেন। মিছিলটি বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোলের বাজার, নোম্যান্স ল্যান্ড প্রদক্ষিণ করে আবারো বেনাপোল বলফিল্ডে ফিরে আসে। ৫ কিলোমিটার দীর্ঘ এই শোক মিছিলটি দুই বাংলার মানুষ প্রত্যক্ষ করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩