হত্যার পরিকল্পনা নিয়েই বেগম জিয়াকে কারাগারে রাখা হয়েছে: ফখরুলের অভিযোগ
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানববন্ধনে বক্তব্য রাখেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, হত্যার পরিকল্পনা নিয়েই সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে।
আজ সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে তিনি অভিযেআগ করেন।
ফখরুল বলেন, বেগম জিয়াকে যে মামলায় আটক করে রাখা হয়েছে, সাজা দেয়া হয়েছে সেরকম মামলাতেই আওয়ামী লীগের বহু নেতা জামিন নিয়ে বাইরে আছেন। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যদি বের হয়ে আসেন তাহলে জনগণকে সংগঠিত করে এই অপশাসন, অন্যায়-অত্যাচার, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন, তা মোকাবেলা করার মতো ক্ষমতা ক্ষমতাসীনদের নেই বলেই দেশনেত্রীকে জেলখানায় আটক করে রাখা হয়েছে।
তিনি বলেন, গত কয়েক বছরে ভৌতিক মামলা দেয়া হয়েছে এবং এসব মামলা কাজে লাগিয়ে তারা নির্বাচনের আগে নেতা-কর্মীদেরকে গ্রেফতার করছে ও বাড়িঘরে থাকতে দেয়া হয়নি।
বিএনপি মহাসচিব বলেন, এ সরকার বিরোধী নেতাকর্মীদের নামে এক লাখ মামলা দিয়েছে, যেসব মামলায় আসামি ২৬ লাখ। পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এ রকম নির্যাতনের শিকার হতে হয়েছে বলে আমার জানা নেই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চাঁদাবাজি ও দুর্নীতির কারণে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। একই অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।’ তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার চাঁদাবাজি প্রমাণ করে প্রতিটি জায়গায় সরকারি লোকজন দুর্নীতি করছে।’
এর আগে গতকাল সন্ধ্যায় গতকাল (রোববার) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছেন, সরকার সমর্থক ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের অপসারণই প্রমাণ করে দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে। এটা প্রমাণ হয়ে গেছে যে, তাদের দল দুর্নীতি করছে এবং সবাই মিলেই দুর্নীতি করছে।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/এমবিএ/১৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন