খা‌লেদার বিরুদ্ধে নাইকো মামলার অভিযোগ গঠন শুনা‌নি ২ ডিসেম্বর
https://parstoday.ir/bn/news/bangladesh-i75007-খা_লেদার_বিরুদ্ধে_নাইকো_মামলার_অভিযোগ_গঠন_শুনা_নি_২_ডিসেম্বর
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রুজু করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানি আরো একবার পি‌ছি‌য়ে আগামী ২ ডি‌সেম্বর দিন ধার্য করেছে আদালত।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ০৫, ২০১৯ ০৯:২২ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রুজু করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানি আরো একবার পি‌ছি‌য়ে আগামী ২ ডি‌সেম্বর দিন ধার্য করেছে আদালত।

আজ (মঙ্গলবার) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভা‌বে স্থা‌পিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদাল‌তের বিচারক শেখ হাফিজুর রহমান অভিযোগ গঠ‌ন শুনা‌নির জন্য এ নতুন তারিখ ধার্য করেন।

এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য ছিল। তবে খা‌লেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদাল‌তে হাজির করা হয়নি।

এর আগে দুদকের রুজু করা করা অপর দুই মামলায় দণ্ডিত হয়ে বেগম খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়। গত এপ্রিলে চি‌কিৎসার জন্য তা‌কে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। বর্তমা‌নে তি‌নি সেখা‌নেই চি‌কিৎসাধীন রয়েছেন।

নাইকো দুর্নীতি মামলার ন‌থি থে‌কে জানা যায়, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দা‌য়ের করেন।

২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।