আওয়ামী লীগ নেতা ইসরাফিল আলম এম. পি. আর নেই
https://parstoday.ir/bn/news/bangladesh-i81785-আওয়ামী_লীগ_নেতা_ইসরাফিল_আলম_এম._পি._আর_নেই
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা ইসরাফিল আলম রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ ভোর সোয়া ৬টায় মৃত্যু বরণ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৭, ২০২০ ১১:২৮ Asia/Dhaka
  • ইসরাফিল আলম
    ইসরাফিল আলম

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা ইসরাফিল আলম রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ ভোর সোয়া ৬টায় মৃত্যু বরণ করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে ৬ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি হন ইসরাফিল আলম। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা তাকে হাসপাতাল ছাড়তে নিষেধ করলেও তিনি তা অবজ্ঞা করে বাসায় চলে যান।  বাসায় থাকা অবস্থায় ১৭ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১১টায় তাকে আইসিউইতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এ অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।