পল্লবী থানায় বিস্ফোরণে পুলিশ সদস্য সহ আহত ৫
https://parstoday.ir/bn/news/bangladesh-i81842-পল্লবী_থানায়_বিস্ফোরণে_পুলিশ_সদস্য_সহ_আহত_৫
রাজধানীর মিরপুরে পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য সহ ৫ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুলাই ২৯, ২০২০ ১৩:০৪ Asia/Dhaka

রাজধানীর মিরপুরে পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য সহ ৫ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত মধ্যরাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।আহতরা হলেন- পল্লবী থানার ওসি তদন্ত পুলিশ পরিদর্শক ইমরান (৪৮), এসআই সজীব (৩০), পিএসআই অঙ্কুশ (২৮), পিএসআই রুমির (২৮) আহত হয়েছেন। এছাড়া রিয়াজ (২৮) নামে একজন আহত হয়েছেন। বর্তমানে রুমি ও রিয়াজ জরুরি বিভাগে চিকিৎসাধীন। পিএসআই অঙ্কুশ চক্ষু হাসপাতালে আছেন। ওসি তদন্ত ইমরান ও এস আই সজীব প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।পল্লবী থানার দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আকলিমা আক্তার বলেন, ‘পাঁচ জন আহত হয়েছেন।’#

সুত্র: যমুনা নিউজ

পার্সটুডে/মো: আবুসাঈদ/ ২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।