৫ হাজার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট নিক্ষিপ্ত হয়েছে লেবানন থেকে: ইসরায়েল
https://parstoday.ir/bn/news/event-i158126-৫_হাজার_ক্ষেপণাস্ত্র_ড্রোন_ও_রকেট_নিক্ষিপ্ত_হয়েছে_লেবানন_থেকে_ইসরায়েল
পার্সটুডে: অধিকৃত ফিলিস্তিনে ৫ হাজার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট নিক্ষেপ করা হয়েছে লেবানন থেকে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদউন সায়ের এই তথ্য জানিয়েছেন।  
(last modified 2026-03-31T03:20:30+00:00 )
মার্চ ৩০, ২০২৬ ১৬:২৯ Asia/Dhaka
  • ৫ হাজার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট নিক্ষিপ্ত হয়েছে লেবানন থেকে: ইসরায়েল
    ৫ হাজার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট নিক্ষিপ্ত হয়েছে লেবানন থেকে: ইসরায়েল

পার্সটুডে: অধিকৃত ফিলিস্তিনে ৫ হাজার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট নিক্ষেপ করা হয়েছে লেবানন থেকে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদউন সায়ের এই তথ্য জানিয়েছেন।  

এদিকে ইসরায়েলি দৈনিক মাআরিভ ইসরায়েলি বিশ্লেষক আভি আশকেনাজির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে উত্তরাঞ্চলে ট্যাংক-বিধ্বংসী রকেট নিক্ষেপ জোরদার করেছে।

হিজবুল্লাহ এ পর্যন্ত অন্তত শতাধিক ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে এবং হিজবুল্লাহ'র হামলায় ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইসরায়েলি এই বিশ্লেষক আরও বলেছেন, ইসরায়েলি সেনারা বর্তমানে উত্তরাঞ্চলে খুবই সংকটে রয়েছে এবং প্রতি সপ্তাহে ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা বেড়েই চলেছে, আর হিজবুল্লাহ’র ট্যাংক বিধ্বংসী রকেটগুলোই মূলত এইসব হতাহতের মাত্রা বাড়িয়ে দিচ্ছে।

হিজবুল্লাহ এক দিনেই ইসরায়েলের এক ডজনেরও বেশি মারকাভা ট্যাংক ধবংস করেছে বলে নানা সূত্র খবর দিয়েছে। #  

পার্সটুডে/এমএএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।