রিয়াদের নীতির সাথে তাল মেলাবেন না: আঞ্চলিক দেশগুলোর প্রতি ইয়েমেন
৮ সৌদি তেলবাহী জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করল ইয়েমেন
-
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি
পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সৌদি তেলবাহী জাহাজগুলির বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার করার ফলে ৮টি সৌদি তেল ট্যাঙ্কার উত্তমাশা অন্তরীপের (কেপ অফ গুড হোপ) দিকে তাদের পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন: সৌদি আরবের বিরুদ্ধে অবরোধ অভিযান অব্যাহত থাকবে এবং যেখানেই সম্ভব সেখানেই সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
ইয়াহিয়া সারি আরও বলেছেন, ইয়েমেনের জনগণের লক্ষ্যমাত্রায় উপস্থিতির জন্য তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন যারা "অবরোধের বিপরীতে অবরোধ" এই সমীকরণকে সমর্থন জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইয়েমেনের জনগণের ওপর থেকে অবরোধ তুলতে এবং তাদের অধিকার ফিরিয়ে আনতে কোনো প্রচেষ্টাই বাদ দেবে না।
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ঘোষণা করেছে যে সৌদি আরব ঐতিহাসিকভাবে একটি অচলাবস্থায় পড়েছে। ইয়েমেনে এই অঞ্চলের দেশগুলোকে রিয়াদের নীতির সাথে তাল না মেলানোর আহ্বান জানিয়েছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে: অবরোধ শেষ করতে এবং ইয়েমেনি জাতির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ইয়েমেন সৌদি আরবের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। #
পার্সটুডে/এমএএইচ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।