ফিলিস্তিনের সমর্থনে দক্ষিণ কোরিয়া ও জার্মানিতে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/event-i162224-ফিলিস্তিনের_সমর্থনে_দক্ষিণ_কোরিয়া_ও_জার্মানিতে_বিক্ষোভ
পার্সটুডে: ইহুদিবাদী ইসরায়েলি শাসকগোষ্ঠীর প্রতি পশ্চিমা দেশগুলোর সামরিক সমর্থনের বিরোধিতা করে জার্মানি ও দক্ষিণ কোরিয়ার অনেক নাগরিক বিক্ষোভ করেছেন।
(last modified 2026-08-16T14:31:39+00:00 )
আগস্ট ১৬, ২০২৬ ১৮:২৪ Asia/Dhaka
  • দক্ষিণ কোরিয়া ও জার্মানিতে ফিলিস্তনের সমর্থনে বিক্ষোভ
    দক্ষিণ কোরিয়া ও জার্মানিতে ফিলিস্তনের সমর্থনে বিক্ষোভ

পার্সটুডে: ইহুদিবাদী ইসরায়েলি শাসকগোষ্ঠীর প্রতি পশ্চিমা দেশগুলোর সামরিক সমর্থনের বিরোধিতা করে জার্মানি ও দক্ষিণ কোরিয়ার অনেক নাগরিক বিক্ষোভ করেছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জার্মানির রাজধানী বার্লিনে বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রতি পশ্চিমা দেশগুলোর সামরিক সমর্থনের প্রতিবাদে সমাবেশ করেছেন। এ সময় তারা ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলেও বহু বিক্ষোভকারী সমাবেশ করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং গাজায় ইসরায়েলি সরকারের অপরাধ বন্ধের দাবি জানিয়েছেন।

বিক্ষোভকারীরা “ফিলিস্তিনকে অবশ্যই মুক্ত করতে হবে”—এই স্লোগান দিয়ে অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলিদের দখলদারিত্বের প্রতিবাদ জানান। #

পার্সটুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।