-
ইসরাইল বিরোধী ইয়েমেনি অভিযানের প্রশংসা করলেন ইরানের নতুন প্রেসিডেন্ট
জুলাই ৩০, ২০২৪ ১৫:১৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনীর অভিযানের প্রশংসা করেছেন। গতকাল (সোমবার) রাজধানী তেহরানে হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালামের সাথে বৈঠকে তিনি এই প্রশংসা করেন।
-
ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ১০৬
জুলাই ৩০, ২০২৪ ১৫:০৮ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। টানা চার ঘণ্টা বৃষ্টিপাতের পর আজ (মঙ্গলবার) ভোরে রাজ্যটির ওয়েনাড জেলার পাহাড়ি মেপ্পেদি এলাকায় ওই ভূমিধস হয়।
-
আইসিসিতে নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ স্থগিত করল ব্রিটেন
জুলাই ৩০, ২০২৪ ১৪:৫৮আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার যে অনুরোধ জানিয়েছেন তা আটকে দেয়ার প্রক্রিয়া থেকে সরে গেছে ব্রিটেনের লেবার সরকার।
-
নির্বাহী আদেশে বুধবারই নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির: আইনমন্ত্রী
জুলাই ৩০, ২০২৪ ১২:২৯বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে আগামীকাল বুধবারের মধ্যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ (মঙ্গলবার) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
-
১৪ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করছে ইরান ও গাম্বিয়া
জুলাই ৩০, ২০২৪ ০৮:৩৬ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আফ্রিকার দেশ গাম্বিয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই সম্পর্ক প্রতিষ্ঠা হবে বলে দুই দেশের পক্ষ থেকে গতকাল (সোমবার) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে।
-
মাজদাল শামস এলাকা সফর গিয়ে বিক্ষোভের মুখে যুদ্ধবাজ নেতানিয়াহু
জুলাই ৩০, ২০২৪ ০৭:৪৭অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস এলাকা পরিদর্শনে গিয়ে প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পড়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে বসবাসরত সিরিয় নাগরিকরা নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে স্লোগান দেন এবং সেখান থেকে তাকে বেরিয়ে যেতে বলেন।
-
‘লেবাননে হামলা চালালে ইসরাইলের জন্য ভয়াবহ পরিণত অপেক্ষা করছে’
জুলাই ৩০, ২০২৪ ০৬:৫০ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি বড় ভুল করে লেবাননে হামলা চালায় তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।
-
আমন্ত্রণ পেল ইরানে নির্মিত ভিডিও আর্ট ‘মেরকাবা’
জুলাই ৩০, ২০২৪ ০৬:৪৬পার্সটুডে- ইতালিতে অনুষ্ঠিত বার্ষিক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ‘ভাস্তো’য় এবার আমন্ত্রণ পেয়েছে ইরানে নির্মিত ভিডিও আর্ট ‘মেরকাবা’। ভিডিওটির নির্মাতা মোহাম্মাদ আলী ফামোরি তার শিল্পকর্ম নিয়ে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
-
ঢাকা,চট্টগ্রাম ও রাজশাহীতে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল: সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
জুলাই ২৯, ২০২৪ ১৬:০০বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে চলমান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
-
সংঘটিত মৃত্যুর ঘটনাকে ‘জুলাই হত্যাকাণ্ড’ বললেন শিক্ষকরা
জুলাই ২৯, ২০২৪ ১৫:৪৬বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই মাস জুড়ে সংঘটিত মৃত্যুর ঘটনাকে ‘জুলাই হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন শিক্ষকরা। এ ছাড়া সারা দেশে হত্যা-গুম-গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের আতঙ্ক-হয়রানি বন্ধ এবং আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত শতাধিক শিক্ষক।