-
সংঘটিত মৃত্যুর ঘটনাকে ‘জুলাই হত্যাকাণ্ড’ বললেন শিক্ষকরা
জুলাই ২৯, ২০২৪ ১৫:৪৬বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই মাস জুড়ে সংঘটিত মৃত্যুর ঘটনাকে ‘জুলাই হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন শিক্ষকরা। এ ছাড়া সারা দেশে হত্যা-গুম-গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের আতঙ্ক-হয়রানি বন্ধ এবং আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত শতাধিক শিক্ষক।
-
‘গাজা যুদ্ধ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক ইস্যু’
জুলাই ২৯, ২০২৪ ১৫:২৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান বর্বর আগ্রাসন ও যুদ্ধাপরাধ আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। তিনি এই বর্বরতা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি আহ্বান জানান।
-
সংখ্যালঘু ও বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় মমতার কড়া বার্তা
জুলাই ২৯, ২০২৪ ১৫:১৫সংখ্যালঘু ইস্যুতে নাম না করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে 'চাই না' বলে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সম্প্রতি বিধানসভা ভোটে ভরাডুবির কারণ পর্যালোচনায় বিজেপি নেতা সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন।
-
‘তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের পরিণতি হতে পারে সাদ্দামের মতো’
জুলাই ২৯, ২০২৪ ১২:৪৯ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি গাজা যুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করেন তাহলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের পরিণতি ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো হতে পারে।
-
তেহরানে আসতে শুরু করেছেন বিদেশী বিশিষ্ট ব্যক্তিরা
জুলাই ২৯, ২০২৪ ১২:০৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বিদেশী রাষ্ট্রীয় মেহমান ও বিশিষ্ট ব্যক্তিরা তেহরান আসতে শুরু করেছেন। আগামীকাল (মঙ্গলবার) ইরানের জাতীয় সংসদে মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
-
ঢাকায় ২৪৩ মামলায় ডিএমপির অভিযানে গ্রেফতার ২৮২২
জুলাই ২৯, ২০২৪ ১০:৫৫কোটা সংস্কার আন্দোলনে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২৪৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ২৮২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
-
ইসরাইলের ৩ রিজার্ভ সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে
জুলাই ২৯, ২০২৪ ১০:০৩ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধে অংশগ্রহণ করা তিন ইসরাইলি রিজার্ভ সেনা নতুন করে যুদ্ধে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এই অস্বীকৃতির কারণও তুলে ধরেছে গণমাধ্যমের কাছে।
-
তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো
জুলাই ২৯, ২০২৪ ০৯:৪০সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টির নেতা নিকোলাস মাদুরো তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
-
গাজায় গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক সমাজের নীরবতার কঠোর সমালোচনা
জুলাই ২৯, ২০২৪ ০৮:৪৫ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া আগামী শনিবার ৩ আগস্টকে ইসরাইলি কারাগারে থাকা "গাজা ও ফিলিস্তিনি বন্দীদের সমর্থনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস" হিসেবে ঘোষণা করেছেন।
-
ইসরাইলি প্রতিপক্ষের বিরুদ্ধে অলিম্পিকে খেলবেন না আলজেরিয়ার জুডো খেলোয়াড়
জুলাই ২৯, ২০২৪ ০৮:২৫ইহুদিবাদী ইসরাইলের খেলোয়াড়ের সাথে প্রতিযোগিতা করবেন না বলে প্যারিস অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আলজেরিয়ার জুড়ো খেলোয়াড় মেসাউদ রেদোয়ানে দ্রিস। চলতি অলিম্পিকের প্রথম ম্যাচে তার ইসরাইলি প্রতিপক্ষ দোহার বাটবুলের বিরুদ্ধে খেলার কথা ছিল।