-
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি পুনর্বিবেচনা করবে দক্ষিণ কোরিয়া
জুন ২১, ২০২৪ ১০:৫৬দক্ষিণ কোরিয়া বলেছে, তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার সম্ভাবনা নতুন করে পর্যালোচনা করে দেখবে। রাশিয়া এবং উত্তর কোরিয়া দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই করার পর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এই ঘোষণা এল।
-
‘লেবাননের সাথে যুদ্ধ-ভীতির মধ্যে গণ কবরের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল’
জুন ২১, ২০২৪ ১০:৫৫ইহুদিবাদী ইসরাইলের একজন মন্ত্রী জানিয়েছেন, লেবাননের সাথে সম্ভাব্য যুদ্ধে ভয়াবহ রকমের ক্ষতি হতে পারে এবং এজন্য তারা গণ কবরের প্রস্তুতি নিচ্ছেন।
-
আইসিসি’র প্রধান কৌঁসুলি ইসরাইলের প্রতি পক্ষপাতদুষ্ট
জুন ২১, ২০২৪ ১০:৪৮ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জোরালো ভাষায় সমালোচনা করে বলেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান ইহুদিবাদী ইসরাইলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।
-
ইয়েমেনের অপারেশন 'প্রতিরোধ অক্ষের উত্থানের' প্রমাণ
জুন ২১, ২০২৪ ১০:৪৮ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হুথি সমর্থিত সামরিক বাহিনীর অভিযান আঞ্চলিক প্রতিরোধ অক্ষের উত্থান ও ঐক্যের প্রমাণ বহন করে।
-
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস: মোদিকে সরাসরি দায়ী করলেন রাহুল
জুন ২০, ২০২৪ ১৫:২৬মেডিকেলে পড়ার যোগ্যতা নির্ধারণমূলক সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা (নিট) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ইউজিসি-নেট পরীক্ষা বাতিল নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
-
তীব্র গরম: সৌদি আরবে হাজি মৃত্যুর সংখ্যা ১০০০ ছাড়াল
জুন ২০, ২০২৪ ১৪:১৯চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এক হাজারেরও বেশি হাজির মৃত্যু হয়েছে। বেশিরভাগই তীব্র গরমের কারণে মারা গেছেন। মৃতদের অধিকাংশই মিসরের নাগরিক বলে ফরাসি বার্তা সংখ্যা এএফপি জানিয়েছে।
-
নতুন জোট তৈরির ক্ষেত্রে রাশিয়ার গতিতে বিস্মিত আমেরিকা
জুন ২০, ২০২৪ ১৩:৪৮চীন, উত্তর কোরিয়া এবং আমেরিকার অন্য "প্রতিপক্ষদের" সাথে রাশিয়া যে গতিতে নতুন জোট তৈরি করছে তাতে আমেরিকা বিস্মিত হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন দেশের সাথে রাশিয়ার নিরাপত্তা অংশীদারিত্বকে ওয়াশিংটন একদম প্রত্যাশা করেনি। নাম প্রকাশে অনচ্ছিুক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।
-
সিলেটে ভয়াবহ বন্যা: আনসার-ভিডিপির ছুটি বাতিল, এইচএসসি পরীক্ষা স্থগিত
জুন ২০, ২০২৪ ১৩:০৮ব্যাপক বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বানভাসি মানুষদের উদ্ধার করে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা, তাদের খাদ্য সহায়তা নিশ্চিতসহ সার্বিক সহযোগিতায় নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
-
মিয়ানমার থেকে গুলি আসলে আমরাও পাল্টা গুলি চালাব: স্বরাষ্ট্রমন্ত্রী
জুন ২০, ২০২৪ ১৩:০০বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, "মিয়ানমার আর্মি ও আরাকান আর্মিকে জানিয়ে দেয়া হয়েছে, তারা যাতে বাংলাদেশের দিকে আর গুলি না চালায়। তা না হলে আমরাও পাল্টা গুলি চালাব।"
-
কানাডাকে উপযুক্ত জবাব দেয়ার অধিকার ইরানের আছে: মুখপাত্র
জুন ২০, ২০২৪ ১২:৫৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তার দেশের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার যে ভুল ও বেআইনি পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার, তার উপযুক্ত জবাব দেয়ার অধিকার ইরানের আছে।