ফিলিস্তিনে হামলার প্রতিবাদে কোলকাতায় ইসরাইল বিরোধী প্রতিবাদ সমাবেশ জমিয়তের 
https://parstoday.ir/bn/news/india-i129366-ফিলিস্তিনে_হামলার_প্রতিবাদে_কোলকাতায়_ইসরাইল_বিরোধী_প্রতিবাদ_সমাবেশ_জমিয়তের
ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় প্রতিবাদ সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৪, ২০২৩ ১৫:২৫ Asia/Dhaka
  • ফিলিস্তিনে হামলার প্রতিবাদে কোলকাতায় ইসরাইল বিরোধী প্রতিবাদ সমাবেশ জমিয়তের 

ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় প্রতিবাদ সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। 

আজ (শনিবার) জমিয়তের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ওই প্রতিবাদ সমাবেশে ইসরাইলকে নির্লজ্জ, বেহায়া বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা অবশ্যই ফিলিস্তিনিদের সাথে আছি। যদি ফিলিস্তিনিদের রক্তের প্রয়োজন হয়, আমরা রক্ত এবং জীবন পেশ করব ইনশা আল্লাহ্। ভারত সরকার যদি আমাদের অনুমতি দেয়, একটি জাহাজ আমাদের দিলে এই বাংলা থেকে এক কোটি পোশাক  আমরা ফিলিস্তিনে পাঠাবো ইনশা আল্লাহ্। কমপক্ষে ৫ কোটি টাকার ত্রাণ সামগ্রী আমরা ফিলিস্তিনিদের জন্য গাজাবাসীদের জন্য পাঠাবো।’

কোলকাতায়  জমিয়তে উলামায়ে হিন্দ-এর ডাকে ইসরাইল বিরোধী মিছিল 

বিজেপিশাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, যোগীজি বলেছেন কেউ যদি গাজার নাম নেয় তাহলে তাকে জেলে পাঠাবেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি, এখানে আসুন, গাজার নাম উল্লেখ করলে আপনাকে আমরা ঘেরাও করব। এটা চ্যালেঞ্জ রইল। এখানে এসে দেখান। গাজা? উনি বলছেন সন্ত্রাসী! উত্তর প্রদেশে এনকাউন্টার হয়, এটা ইসরাইল থেকে শিখেছে। মাওলানা সিদ্দিকুল্লাহর অভিযোগ- এখান থেকে প্রশিক্ষণ নিতে যায় মুসলিমদের কীভাবে হত্যা করা হবে সেজন্য।

আজ কোলকাতায় প্রতিবাদী জনতা ফিলিস্তিনের সমর্থনে এবং ইহুদিবাদী  ইসরাইলের বিরুদ্ধে শ্লোগান দেন। তারা এ সময়ে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দেন এবং ইসরাইল মুর্দাবাদ, ইসরাইল হায় হায়, ইসরাইল নিপাত যাক ইত্যাদি শ্লোগান দেন। বিক্ষোভকারীরা এ সময়ে ইসরাইল বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। রাজ্য জমিয়ত প্রধান মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বক্তব্য দেওয়ার সময়ে ফিলিস্তিনের পতাকা বুকে জড়িয়ে ধরে একাত্মতা প্রকাশ করেন। ভারতের পতাকা দেখিয়ে তিনি বলেন, এই পতাকার তলায় আমি মন্ত্রী হয়েছি। আজ আমি ফিলিস্তিনের পতাকা বুকে ধারণ করেছি, কারণ ফিলিস্তিনে বায়তুল মুকাদ্দাস রয়েছে বলেও মন্তব্য করেন জমিয়তের পশ্চিমবঙ্গের সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।  #

পার্সটুডে/এমএএইচ/১৪   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।