যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার বৈধ অধিকার অনুযায়ী প্রতিরক্ষামূলক হামলা চালাচ্ছে।
পার্সটুডে মেহের বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন: আমাদের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার বৈধ অধিকার অনুযায়ী এমন স্থানগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলা চালাচ্ছে, যেখান থেকে যুক্তরাষ্ট্রকে বেসামরিক নৌচলাচলের ওপর হামলা চালানো এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের সুযোগ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন: যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। নিষেধাজ্ঞা ও যুদ্ধ যা অর্জন করতে পারেনি, আরও যুদ্ধের মাধ্যমে সেটিও অর্জন করা যাবে না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কো রুবিও কংগ্রেসের শুনানিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কিছু আঞ্চলিক সহযোগীর অংশগ্রহণের কথা স্বীকার করেছেন।
আরাকচি জানান- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেছন: “আমার মতে, আমাদের আঞ্চলিক মিত্ররা ব্যাপকভাবে সহযোগিতা করেছে; তাদের মধ্যে কিছু, যেমন সংযুক্ত আরব আমিরাত, খুব সক্রিয় ও গুরুতরভাবে সহযোগিতা করেছে। কুয়েতও খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে।”#
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।