নতুন ইসরাইল সৃষ্টির অনুমতি দেওয়া হবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i47019-নতুন_ইসরাইল_সৃষ্টির_অনুমতি_দেওয়া_হবে_না_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান আলাউদ্দিন বোরুজের্দি বলেছেন, সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে দামেস্কের প্রতি তেহরানের সমর্থন অব্যাহত থাকবে। আজ (বৃহস্পতিবার) সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৫, ২০১৭ ১৩:২৭ Asia/Dhaka
  • বাশার আসাদের সঙ্গে বৈঠক করছেন আলাউদ্দিন বোরুজের্দি
    বাশার আসাদের সঙ্গে বৈঠক করছেন আলাউদ্দিন বোরুজের্দি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান আলাউদ্দিন বোরুজের্দি বলেছেন, সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে দামেস্কের প্রতি তেহরানের সমর্থন অব্যাহত থাকবে। আজ (বৃহস্পতিবার) সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বোরুজের্দি আরও বলেছেন, সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো। বিধ্বস্ত অঞ্চলগুলোতে পুনর্গঠন তৎপরতা চালাতে ইরান পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরাকের কুর্দিস্তানে অনুষ্ঠিত গণভোট সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেছেন, এ অঞ্চলে নতুন ইসরাইল সৃষ্টির অনুমতি দেওয়া হবে না।

বাশার আসাদের সঙ্গে তিনি সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান বোরুজের্দি সিরিয়ার সংসদ স্পিকার হামুদা সাব্বাগের সঙ্গেও বৈঠক করেছেন। এ সময় তিনি ইরানের সংসদ স্পিকার আলী লারিজানির একটি বার্তা পৌঁছে দিয়েছেন। বোরুজের্দি গত মঙ্গলবার থেকে সিরিয়া সফর করছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫