-
চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলাকালে ইরানি তেল বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
জুন ২২, ২০২৬ ২০:৩৩পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) সোমবার ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া একটি সমঝোতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
-
মমতা ও অভিষেক ‘অপসারিত’, তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়!
জুন ২২, ২০২৬ ২০:২৯ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে যা একসময় ছিল অকল্পনীয়, তা-ই এবার বাস্তবে ঘটল। প্রায় তিন দশক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে গড়া দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাওড়া মধ্য আসনের বিধায়ক অরূপ রায়। একই সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।
-
শত্রুর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত: ইরানের বিমান প্রতিরক্ষা কমান্ডার
জুন ২২, ২০২৬ ২০:১২ইরানের খাতামুল আম্বিয়া (সা.) যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী শতভাগ প্রস্তুত অবস্থায় রয়েছে। তার ভাষায়, শত্রুপক্ষের যেকোনো পরিকল্পনা বা সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। সোমবার ইরানের সেনাবাহিনীর উত্তর-পশ্চিম বিমান প্রতিরক্ষা অঞ্চলের একটি ইউনিট পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
-
মস্কো-মুখি ইউক্রেনের ৮৪ ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা: মেয়র
জুন ২২, ২০২৬ ১৯:৫০পার্সটুডে: মস্কোর মেয়র সের্গেই সোবাইনিন জানিয়েছেন, ইউক্রেন বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলা জোরদার করার প্রেক্ষাপটে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী রাজধানী মস্কোর দিকে আসা ৮৪টি ড্রোন ভূপাতিত করেছে।
-
ইরানি গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ: বিশ্বফুটবলের সবচেয়ে বড় বিস্ময়
জুন ২২, ২০২৬ ১৮:৫৪বিশ্বকাপে ইরান বনাম বেলজিয়াম ম্যাচে ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ আবারও প্রমাণ করলেন- কেন তিনি দেশটির রক্ষণভাগের সবচেয়ে বড় ভরসার নাম, কেন তাকে বলা হয় ‘তেহরানের প্রাচীর’। পুরো ম্যাচজুড়ে রেড ডেভিলসদের বিশ্বমানের আক্রমণভাগের সামনে তিনি একাই হয়ে রইলেন এক দুর্ভেদ্য দুর্গ।
-
'আমেরিকা প্রতিশ্রুতি মেনে চললে ইরান বিশেষজ্ঞ পর্যায়ের সংলাপ চালিয়ে যাবে'
জুন ২২, ২০২৬ ১৮:৪৫পার্সটুডে: ইরানের সংসদের স্পিকার বাকের কলিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির নেতৃত্বে সুইজারল্যান্ডে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) বাস্তবায়ন নিয়ে আলোচনা করা ইরানি প্রতিনিধি দল সুইজারল্যান্ডের জুরিখ ত্যাগ করেছে। তবে তেহরান জানিয়েছে, “অঙ্গীকারের বিনিময়ে অঙ্গীকার” (commitment for commitment) নীতির ভিত্তিতে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।
-
পেন্টাগনের পদক্ষেপের জবাবে বড় ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা
জুন ২২, ২০২৬ ১৮:৪০পার্সটুডে- চীনের বেশ কিছু প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্র কালোতালিকাভুক্ত করার প্রতিক্রিয়ায় প্রতিরক্ষা ও বিরল খনিজ উত্তোলনের সঙ্গে জড়িত ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে বেইজিং। আজ সোমবার চীন সরকার এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।
-
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগ: লেবার পার্টিতে নতুন নেতৃত্ব খোঁজার লড়াই শুরু
জুন ২২, ২০২৬ ১৭:৪৪যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লেবার পার্টির প্রধান এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে দেশটিতে গত কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটল এবং তাঁর উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো।
-
এভাবেই আমরা মাতৃভূমিকে রক্ষা করি: গোলরক্ষকের দুর্দান্ত সেভের ছবি শেয়ার করে কলিবফ
জুন ২২, ২০২৬ ১৭:৩৫পার্স টুডের খবরে বলা হয়েছে, ইরানের প্রধান আলোচক দলের প্রধান এবং সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের জাতীয় ফুটবল দলের একটি বহুল আলোচিত ছবি প্রকাশ করেছেন।
-
তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নতুন সাফল্য: পার্কিনসন চিকিৎসায় লবণের ভূমিকা
জুন ২২, ২০২৬ ১৬:১১পার্সটুডে-তেহরান বিশ্ববিদ্যালয়ের একটি নতুন গবেষণায় দেখা গেছে, শরীরের টিস্যুগুলোতে লবণের ঘনত্ব পারকিনসন রোগীদের বৈদ্যুতিক চিকিৎসার সাফল্যের ক্ষেত্রে নির্ধারক ভূমিকা পালন করতে পারে।