‘রেডিও তেহরানের রংধনু আসর যেন এক অবারিত জ্ঞান ভাণ্ডার’
https://parstoday.ir/bn/news/letter-i93030-রেডিও_তেহরানের_রংধনু_আসর_যেন_এক_অবারিত_জ্ঞান_ভাণ্ডার’
সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা রইল। পুস্প যেমন তার সৌরভ ছড়িয়ে আমাদেরকে মোহিত করে রাখে; সমুদ্র যেমন তার অপার সৌন্দর্য মহিমায় আমাদের চোখ ও হৃদয়কে শীতল করে দেয়; ঠিক তেমনিভাবে রেডিও তেহরানের ‘রংধনু আসর’ অনুষ্ঠানটি তার নানা শিক্ষনীয় গল্পে আমাদেরকে সমৃদ্ধ করে যাচ্ছে। আলোকিত মানুষ হবার মন্ত্র শিখিয়ে যাচ্ছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৩, ২০২১ ০৭:০৭ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরানের রংধনু আসর যেন এক অবারিত জ্ঞান ভাণ্ডার’

সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা রইল। পুস্প যেমন তার সৌরভ ছড়িয়ে আমাদেরকে মোহিত করে রাখে; সমুদ্র যেমন তার অপার সৌন্দর্য মহিমায় আমাদের চোখ ও হৃদয়কে শীতল করে দেয়; ঠিক তেমনিভাবে রেডিও তেহরানের ‘রংধনু আসর’ অনুষ্ঠানটি তার নানা শিক্ষনীয় গল্পে আমাদেরকে সমৃদ্ধ করে যাচ্ছে। আলোকিত মানুষ হবার মন্ত্র শিখিয়ে যাচ্ছে।

‘রংধনু আসর’ যেন এক অবারিত জ্ঞান ভাণ্ডার! শ্রোতারা যা মুঠোয় ভরে নিচ্ছে রেডিও তেহরান থেকে।

ইন্টারনেটের এই অস্থির সময়ে মানবিক সম্পর্কের ভাঙন রোধ করতে ‘রংধনু আসর’ অনুষ্ঠানটি পশ্চিমা বিশ্বসহ সকলেরই শোনা উচিত বলে আমি মনে করি।

নেকড়ে ও ছাগলের লড়াই’, ‘কুস্তিগীর ওস্তাদ ও তার সাগরেদ’- এই গল্পগুলো আমাদেরকে জাগ্রত বিবেকবোধ সম্পন্ন করে তুলতে অনস্বীকার্য ভূমিকা পালন করে যাচ্ছে। আমার বিশ্বাস, বাচ্চাদের স্কুলে এই গল্পগুলো পুস্তক আকারে পাঠ্য করা হলে ভবিষ্যৎ প্রজন্ম হয়ে ওঠবে প্রখর মেধাময়, সবল ও সুস্থ এক মানব জাতি।

হারুন অর রশীদ

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।

পূর্ব নলছিয়া, বিনোদটঙ্গী, মাদারগঞ্জ, জামালপুর।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।