-
নির্বাচন অংশগ্রহণমূলক, ইঞ্জিনিয়ারিংয়ের উপাদান দেখা যায়নি: টিআইবি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১৪:০৮বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, এই নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’–এর কোনো উপাদান দেখা যায়নি। টিআইবির দৃষ্টিতে মোটামুটিভাবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে।
-
আ.লীগের ভোটারদের ৪৮ শতাংশ বিএনপিকে, ২৯.০৯ শতাংশ জামায়াতকে ভোট দেবেন
ফেব্রুয়ারি ০৪, ২০২৬ ১৪:২৪এক জরিপে অংশ নেওয়া ভোটারদের ৯০ শতাংশের বেশি জানিয়েছেন, তাঁরা এবারের নির্বাচনে ভোট দিতে চান। আর ৮ শতাংশ জানিয়েছেন, তাঁরা এখনো ভোট দেওয়ার বিষয়ে অনিশ্চিত বা ভোটে অংশ নেওয়ার বিষয়ে পরিকল্পনা করছেন না।
-
ভারতীয় মিডিয়া ও আ.লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে
ফেব্রুয়ারি ০২, ২০২৬ ১৬:৪৭ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
-
'গত ১৭ মাসে ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি, ২০.৭%-এর সঙ্গে আ.লীগ সম্পৃক্ত'
ফেব্রুয়ারি ০২, ২০২৬ ১৩:৩৭বাংলাদেশে গত ১৭ মাসে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যাতে ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত এবং সাত হাজার ৮২ জন আহত হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর একটি গবেষণা অনুযায়ী, ৫ আগস্টের পর ঘটা রাজনৈতিক সহিংসতার ৯১.৭ শতাংশ ঘটনার সাথে বিএনপি যুক্ত।
-
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও জয়ের গভীর শোক
ডিসেম্বর ৩০, ২০২৫ ১২:৫৯বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই তথ্য বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে।
-
আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব
ডিসেম্বর ২৪, ২০২৫ ১৬:০২বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
-
কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
ডিসেম্বর ১৮, ২০২৫ ১৫:০১বাংলাদেশে চব্বিশের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
-
বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরাসরি জড়িত, মূল সমন্বয়কারী তাপস
নভেম্বর ৩০, ২০২৫ ১৬:৪২বাংলাদেশের রাজধানী ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছে 'জাতীয় স্বাধীন তদন্ত কমিশন'। এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।
-
ট্রাইব্যুনালের রায়কে প্রত্যাখ্যান করল শেখ হাসিনা ও আওয়ামী লীগ
নভেম্বর ১৭, ২০২৫ ১৩:১৩ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে 'পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রায়ের পর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার বিবৃতিতে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে দুর্বল করা এবং তাকে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করতে 'মৃত্যুদণ্ড দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া'।
-
আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব: মির্জা ফখরুল
নভেম্বর ১১, ২০২৫ ১৪:৪৮বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আমরা প্রতিশোধের রাজনীতি ও আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব।"