• পরমাণু সমঝোতা বাতিল হওয়ার আশঙ্কায় পম্পেও’র হাস্যকর উদ্বেগ

    পরমাণু সমঝোতা বাতিল হওয়ার আশঙ্কায় পম্পেও’র হাস্যকর উদ্বেগ

    জুন ০৪, ২০১৯ ০০:৩৭

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এমন সময় এ হাস্যকর উদ্বেগ প্রকাশ করলেন যখন তার দেশ এক বছরেরও বেশি সময় আগে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে।

  • ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি' বাস্তবায়ন অযোগ্য: পম্পেও'র স্বীকারোক্তি

    ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি' বাস্তবায়ন অযোগ্য: পম্পেও'র স্বীকারোক্তি

    জুন ০৩, ২০১৯ ১৪:০২

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'ডিল অব দ্যা সেঞ্চুরি' বা শতাব্দির সেরা চুক্তি নামক পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যাপক চেষ্টা চালালেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এটির বাস্তবায়নে সন্দেহ প্রকাশ করেছেন। ফিলিস্তিনিদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দখলদার ইসরাইলের স্বার্থ রক্ষা করাই মূলত বিতর্কিত এ পরিকল্পনার প্রধান উদ্দেশ্য।

  • প্রথম ফায়ারেই তেলের দাম ১০০ ডলারে পৌঁছাবে: ইরানি কমান্ডার

    প্রথম ফায়ারেই তেলের দাম ১০০ ডলারে পৌঁছাবে: ইরানি কমান্ডার

    জুন ০৩, ২০১৯ ০৯:৪১

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, পারস্য উপসাগরে সংঘাত শুরু হলে প্রথম আঘাতেই তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাবে। তিনি মার্কিন আগ্রাসনের সম্ভাবনা নাকচ করে বলেন, তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেলে মার্কিন সরকার ও তার মিত্ররা তা সহ্য করতে পারবে না। এজন্য আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না।

  • আমেরিকার সঙ্গে চীনের সম্ভাব্য যুদ্ধ ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করবে: বেইজিং

    আমেরিকার সঙ্গে চীনের সম্ভাব্য যুদ্ধ ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করবে: বেইজিং

    জুন ০৩, ২০১৯ ০১:৫৫

    তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে হস্তক্ষেপ করার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বেইজিং বলেছে, আমেরিকার সঙ্গে চীনের সম্ভাব্য যুদ্ধ ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে। চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংগে রোববার সিঙ্গাপুরে এক সম্মেলননে দেয়া বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বেইজিং ‘যেকোনো মূল্যে’ দক্ষিণ চীন সাগর ও স্বায়ত্বশাসিত তাইওয়ানের ওপর নিজের সার্বভৌমত্ব রক্ষা করবে।

  • আমেরিকার সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই: পররাষ্ট্রমন্ত্রী জারিফ

    আমেরিকার সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই: পররাষ্ট্রমন্ত্রী জারিফ

    জুন ০৩, ২০১৯ ০০:২৪

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের আলোচনায় বসার সম্ভাবনা নেই। তিনি রোববার তেহরানে মার্কিন নিউজ চ্যানেল এবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

  • যারা চাপিয়ে দিতে চায় তাদের সঙ্গে আলোচনা করে না ইরান: ড. রুহানি

    যারা চাপিয়ে দিতে চায় তাদের সঙ্গে আলোচনা করে না ইরান: ড. রুহানি

    জুন ০২, ২০১৯ ০১:৫৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরান কখনোই বলদর্পী শক্তির কাছে মাথানত করবে না। তিনি আরও বলেন, ইরান যুক্তি ও আলোচনার পক্ষে। তবে ইরান কেবল তাদের সঙ্গেই আলোচনা করে যারা পারস্পরিক সম্মানে বিশ্বাসী এবং আলোচনার জন্য নির্দেশ জারি করে না।

  • ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউরোপের সমর্থন পেতে মরিয়া আমেরিকা

    ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউরোপের সমর্থন পেতে মরিয়া আমেরিকা

    জুন ০১, ২০১৯ ১৫:১৪

    ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ইরান বিরোধী ফ্রন্টকে আরো শক্তিশালী করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এখন ইউরোপ সফর করছেন। এ লক্ষ্যে তিনি জার্মানি, সুইজারল্যান্ড ও হল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

  • আমেরিকার ভার্জিনিয়ায় বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি: নিহত ১২, আহত ৬

    আমেরিকার ভার্জিনিয়ায় বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি: নিহত ১২, আহত ৬

    জুন ০১, ২০১৯ ০৩:৫৪

    আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি ভবনে বন্দুকধারীর হামলায় অন্তত ১২ জন নিহত ও অন্তত ছয় জন আহত হয়েছেন। স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে বন্দুকধারী এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি করতে শুরু করে।

  • ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন করতে চান না: জন বোল্টনের দাবি

    ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন করতে চান না: জন বোল্টনের দাবি

    মে ৩১, ২০১৯ ০১:৩৭

    বলপ্রয়োগ করে হলেও ইরানের ইসলামি শাসনব্যবস্থা উল্টে দেয়ার দাবিদার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে ইরানের সরকার পরিবর্তন করতে চাননি এবং এখনো চান না।

  • আফগানিস্তানে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বোমা বিস্ফোরণ: নিহত ৬

    আফগানিস্তানে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বোমা বিস্ফোরণ: নিহত ৬

    মে ৩০, ২০১৯ ১৪:১৬

    আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা হামলায় অন্তত ছয় জন নিহত এবং আরো বহু ব্যক্তি আহত হয়েছে।