-
পরমাণু সমঝোতার আওতায় দেয়া প্রতিশ্রুতি মানছে ইরান: টিলারসন
এপ্রিল ১৯, ২০১৭ ০৬:৪৭ইরান ২০১৫ সালের চূড়ান্ত পরমাণু সমঝোতার আওতায় দেয়া প্রতিশ্রুতি মেনে চলছে বলে মার্কিন কংগ্রেসকে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। জেসিপিওএ নামে পরিচিত চূড়ান্ত সমঝোতার আওতায় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করার বিষয়টি অব্যাহত রাখা হলে তাতে মার্কিন জাতীয় স্বার্থ রক্ষিত হবে কিনা তা মার্কিন প্রশাসন পর্যালোচনা করছে বলে জানান হয়েছে।
-
উত্তর কোরিয়া ‘বেপরোয়া আচরণ’ করছে: পেন্টাগন
এপ্রিল ১৯, ২০১৭ ০২:৫৬উত্তর কোরিয়াকে ‘উস্কানিমূলক তৎপরতা’র জন্য অভিযুক্ত করেছে আমেরিকা। রোববার পিয়ংইয়ং ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর ওয়াশিংটন এ অভিযোগ করল।
-
রুশ বোমারু বিমানের গতিরোধ করল আমেরিকা
এপ্রিল ১৯, ২০১৭ ০২:৩২আলাস্কা উপকূলে দুটি রুশ বোমারু বিমানের গতিরোধ করেছে মার্কিন সেনাবাহিনী। সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন হামলাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যখন উত্তেজনা চলছে তখন পেন্টাগনের কর্মকর্তারা এ তথ্য জানালেন।
-
আমেরিকা ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধান চায়: পেন্টাগন প্রধান
এপ্রিল ১৯, ২০১৭ ০২:০৯মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনার মাধ্যমে ‘যতদ্রুত সম্ভব’ ইয়েমেনের চলমান সংঘাতের অবসান ঘটাতে হবে। সৌদি আরব সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ আহ্বান জানান।
-
কোরিয় উপদ্বীপের কাছে মোতায়েন হচ্ছে মার্কিন আরো দুই বিমানবাহী রণতরী!
এপ্রিল ১৮, ২০১৭ ২১:০৬আমেরিকা কোরিয় উপদ্বীপের কাছে আরো দুই বিমানবাহী রণতরী পাঠাবে বলে একটি খবরে দাবি করা হয়েছে। এর আগে মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভেনসনকে কোরিয় উপসাগরের কাছে মোতায়েনে নির্দেশ দেয়া হয়েছে।
-
মার্কিন আহ্বানকে রাজনৈতিক বাগাড়ম্বর বলল পাক সেনাবাহিনী
এপ্রিল ১৮, ২০১৭ ০৮:০১পাকিস্তানকে সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নির্বিচারে লড়াই করার যে আহ্বান আমেরিকা জানিয়েছে তাকে রাজনৈতিক বাগাড়ম্বর বলে প্রত্যাখ্যান করেছে পাক সেনাবাহিনী।
-
মার্কিন নাগরিকদের মানসিক ব্যাধি বাড়ছে: জরিপ
এপ্রিল ১৮, ২০১৭ ০৪:৪৮আমেরিকার নাগরিকরা অতীতের কয়েক দশকের তুলনায় অধিক হারে মানসিক রোগে ভুগছেন। সম্প্রতি চালানো এক জরিপে এ তথ্য ওঠে এসেছে।
-
আমেরিকানরা বিশ্বের কোনো স্থানেই নিরাপদ নয়: পিয়ংইয়ং
এপ্রিল ১৮, ২০১৭ ০২:২০উত্তর কোরিয়া বলেছে, সম্প্রতি দুই কোরিয়ার মধ্যবর্তী ডি-মিলিটারাইজড জোনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সফরের সময় দেশটির সামরিক বাহিনী ‘সর্বোচ্চ সতর্কাবস্থায়’ ছিল। উত্তর কোরিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সিন হং-চোল একথা জানিয়েছেন।
-
উত্তর কোরিয়ার জন্য কোনো ‘রেড-লাইন’ নেই: আমেরিকা
এপ্রিল ১৮, ২০১৭ ০২:১৪আমেরিকা ঘোষণা করেছে, উত্তর কোরিয়ার জন্য কোনো ‘রেড-লাইন’ নির্ধারণ করেনি ওয়াশিংটন। হোয়াইট হাউজের প্রেস সচিব সিন স্পাইসার সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
-
মার্কিন স্ট্রাইক গ্রুপের তথ্য সংগ্রহে গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে রাশিয়া-চীন
এপ্রিল ১৭, ২০১৭ ২০:৩০মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ বহর সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে রাশিয়া এবং চীন। জাপান সরকারের অনেক সূত্র থেকে এ কথা জানানো হয়েছে।