-
ইয়েমেন যুদ্ধে পরাজয় কি মেনে নিচ্ছে আরব আমিরাত?
জুন ০১, ২০১৮ ১৭:০১সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার মোহাম্মাদ কারকাশ বলেছেন, ইয়েমেনে আমাদের পরীক্ষা ছিল কঠিন এবং এখনও তা কঠিনই রয়ে গেছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
-
ইয়েমেনিদের পাল্টা হামলায় সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস
জুন ০১, ২০১৮ ১১:৫৬সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করেছে ইয়েমেনের বিমান বাহিনী। এর ফলে সামরিক হেলিকপ্টারটির সব আরোহী প্রাণ হারিয়েছে। ইরানের আরবি ভাষার টিভি চ্যানেল আল-আলম আজ (শুক্রবার) এ খবর দিয়েছে।
-
‘মে মাসে ৭০ জনের বেশি সৌদি সেনা মারা গেছে’
জুন ০১, ২০১৮ ০৯:৪৮ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে শুধু মে মাসে অন্তত ৭৩ জন সৌদি সেনা মারা গেছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
-
ইয়েমেন যুদ্ধে নিহত সৌদি সেনার সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গেছে: আল জাজিরা
মে ২৯, ২০১৮ ১১:৫২দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের এক হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে বলে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট যখন ইয়েমেনের ওপর হামলা চালায় তখন থেকে এ পর্যন্ত এসব সৌদি সেনা নিহত হয়।
-
‘ইয়েমেন আগ্রাসনে সৌদিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা ও ইসরাইল’
মে ২৮, ২০১৮ ১৩:৪১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব বলেছেন, আগ্রাসনের মাধ্যমে তার দেশ দখল করে নিতে চায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ওই দুই দেশের কোনো শান্তিপূর্ণ লক্ষ্য নেই বলেও তিনি মন্তব্য করেছেন।
-
ইয়েমেন সীমান্তে ২ সৌদি সেনা নিহত: রিয়াদের স্বীকারুক্তি
মে ২৭, ২০১৮ ১২:৩৮ইয়েমেনের দক্ষিণ সীমান্তে দেশটির জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিজের দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে সৌদি আরব।
-
সৌদি বিমানবন্দরে বোমা ফেলল ইয়েমেনি ড্রোন
মে ২৬, ২০১৮ ১৬:৫৬সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ইয়েমেনের কয়েকটি ড্রোন থেকে বোমা হামলা চালানো হয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা এ খবর দিয়েছে।
-
ইয়েমেনি বাহিনীর হামলায় বড় ধরনের বিপর্যয়ের মুখে সৌদি বাহিনী (ভিডিও)
মে ২৬, ২০১৮ ১৪:০১ইয়েমেনি স্নাইপার এবং রকেট হামলায় সৌদি বাহিনীসহ রিয়াদ নেতৃত্বাধীন অস্ত্রধারী ও তাদের সামরিক যান ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে। দেশটির সেনাবাহিনী একটি ভিডিও ফুটেজ প্রকাশ এ খবর দিয়েছে।
-
সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সেনারা
মে ২১, ২০১৮ ০৯:৫৭সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের বিপ্লবী সেনারা। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের আকাশে ওড়ার সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।
-
সৌদি বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা
মে ২১, ২০১৮ ০৯:০৪ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের জিজান প্রদেশের একটি বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সৌদি আরবের বর্বর বিমান হামলার জবাবে এ হামলা চালিয়েছে আনসারুল্লাহ যোদ্ধারা।