-
ইরাকি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, কয়েকজন সেনা আহত
আগস্ট ০৬, ২০২৪ ১০:৪৩ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন-আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে। তবে কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদে এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে।
-
গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান ইরান ও কাতারের
আগস্ট ০৪, ২০২৪ ০৬:৫৯গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছে ইরান ও কাতার। দখলদার ইসরাইলি সেনারা যখন অবরুদ্ধ এই উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও দমন অভিযান চালাচ্ছে তখন এ আহ্বান জানানো হলো।
-
আবার গাজার স্কুলে ইসরাইলের পাশবিক হামলায় নিহত ১৫ ফিলিস্তিনি
আগস্ট ০৪, ২০২৪ ০৬:৪৪অবরুদ্ধ গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় গ্রহণকারী আরেকটি স্কুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি সেনারা। পাশবিক ওই হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
-
গাজায় আরো ২ সাংবাদিককে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল
আগস্ট ০১, ২০২৪ ১১:৪৫ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় আল-জাজিরা নিউজ নেটওয়ার্কের আরো দুই সাংবাদিক শহীদ হয়েছেন। গাজার পশ্চিম এলাকায় বিমান হামলায় এই দুই সাংবাদিকের গাড়ি উড়ে যায় এবং তারা শহীদ হন।
-
ইসরাইলে বিদ্রোহ ও প্রতিরোধ অক্ষের পরবর্তী পদক্ষেপের ব্যাপারে ইহুদিবাদীদের আতঙ্ক
আগস্ট ০১, ২০২৪ ০৯:০২পার্সটুডে- উগ্র ইহুদিবাদীরা ইসরাইলের বেশ কয়েকটি সেনা ঘাঁটি ও সামরিক আদালতে হামলা চালানোর পর ইসরাইলি গণমাধ্যমগুলো তাদের বিশ্লেষণে বলেছে, ইসরাইলে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয়েছে এবং এটি একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে।
-
‘গাজা যুদ্ধ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক ইস্যু’
জুলাই ২৯, ২০২৪ ১৫:২৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান বর্বর আগ্রাসন ও যুদ্ধাপরাধ আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। তিনি এই বর্বরতা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি আহ্বান জানান।
-
ইসরাইলের ৩ রিজার্ভ সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে
জুলাই ২৯, ২০২৪ ১০:০৩ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধে অংশগ্রহণ করা তিন ইসরাইলি রিজার্ভ সেনা নতুন করে যুদ্ধে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এই অস্বীকৃতির কারণও তুলে ধরেছে গণমাধ্যমের কাছে।
-
গাজায় গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক সমাজের নীরবতার কঠোর সমালোচনা
জুলাই ২৯, ২০২৪ ০৮:৪৫ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া আগামী শনিবার ৩ আগস্টকে ইসরাইলি কারাগারে থাকা "গাজা ও ফিলিস্তিনি বন্দীদের সমর্থনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস" হিসেবে ঘোষণা করেছেন।
-
ইসরাইলি প্রতিপক্ষের বিরুদ্ধে অলিম্পিকে খেলবেন না আলজেরিয়ার জুডো খেলোয়াড়
জুলাই ২৯, ২০২৪ ০৮:২৫ইহুদিবাদী ইসরাইলের খেলোয়াড়ের সাথে প্রতিযোগিতা করবেন না বলে প্যারিস অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আলজেরিয়ার জুড়ো খেলোয়াড় মেসাউদ রেদোয়ানে দ্রিস। চলতি অলিম্পিকের প্রথম ম্যাচে তার ইসরাইলি প্রতিপক্ষ দোহার বাটবুলের বিরুদ্ধে খেলার কথা ছিল।
-
‘নাগার্নো-কারাবাখের মতো ইসরাইলে সামরিক বাহিনী পাঠানো হতে পারে’
জুলাই ২৯, ২০২৪ ০৭:৪৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চূড়ান্ত পর্যায়ে তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরাইলে হামলা চালাতে পারে। গতকাল (রোববার) তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সমাবেশে এই হুমকি দেন তিনি।