-
ইয়েমেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল জাতিসংঘ
অক্টোবর ১৮, ২০১৬ ০৩:১০ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওউল্দ শেইখ আহমেদ দেশটিতে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি সোমবার এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, বুধবার রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে।
-
অবিলম্বে ইয়েমেন যুদ্ধ বন্ধ করুন: আমেরিকা, ব্রিটেন এবং জাতিসংঘ দূত
অক্টোবর ১৬, ২০১৬ ২০:৩৮আমেরিকা, ব্রিটেন এবং ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়েমেন যুদ্ধে জড়িত সবপক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
-
চাপ প্রয়োগ অব্যাহত থাকলে গাজায় আবার শুরু হতে পারে প্রতিরোধ যুদ্ধ: জাতিসংঘ
অক্টোবর ১৪, ২০১৬ ১৪:৩১ইহুদিবাদী ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জাতিসংঘ বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর চাপ প্রয়োগের নীতি গ্রহণ করা হলে নতুন করে ইসরাইল বিরোধী প্রতিরোধ যুদ্ধ শুরু হতে পারে।
-
ফ্রান্সের সিরিয়া বিষয়ক প্রস্তাবে ভেটো দিল রাশিয়া
অক্টোবর ০৯, ২০১৬ ০২:৪১সিরিয়ার আলেপ্পো শহরে অবিলম্বে জঙ্গি-বিরোধী বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্স যে প্রস্তাব এনেছিল তাতে ভেটো দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, আলেপ্পোয় তৎপর জঙ্গি গোষ্ঠী জাবহাত ফাতেহ আশ-শামের (সাবেক আন-নুসরা ফ্রন্ট) সন্ত্রাসীদের কী করা হবে সে সম্পর্কে প্রস্তাবে সুস্পষ্ট কোনো দিক-নির্দেশনা নেই।
-
আলেপ্পো নিয়ে জাতিসংঘের প্রস্তাব সমর্থন করল রাশিয়া
অক্টোবর ০৭, ২০১৬ ০৩:১৭সিরিয়ার আলেপ্পো শহর থেকে উগ্র তাকফিরি জঙ্গিদের নিরাপদে বেরিয়ে যেতে দেয়ার যে প্রস্তাব জাতিসংঘ উত্থাপন করেছে রাশিয়া তার প্রতি সমর্থন জানিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার মস্কো সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-মার্ক আইরুল্তের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমর্থন ব্যক্ত করেন।
-
‘সার্জিক্যাল স্ট্রাইক'র দাবি নাকচ করল জাতিসংঘ: তীব্র সমালোচনা ভারতের
অক্টোবর ০২, ২০১৬ ০৮:৪৭পাকিস্তানের বিরুদ্ধে চালানো ভারতের কথিত সার্জিক্যাল স্ট্রাইকের দাবি নাকচ করে দিয়েছে কাশ্মির সীমান্তে মোতায়েন জাতিসংঘ সামরিক পর্যবেক্ষক দল। আর এ কারণে ওই দলের কঠোর সমালোচনা করেছে ভারত।
-
'বেসমারিক ব্যক্তিদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে আন-নুসরা ফ্রন্ট'
অক্টোবর ০১, ২০১৬ ১৩:৫৯জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি অভিযোগ করেছেন, সিরিয়ার সেনাবাহিনীর অভিযানের মুখে উগ্র তাকফিরি গোষ্ঠী ফাতেহ আশ-শাম সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে বেসামরিক ব্যক্তিদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। আন-নুসরা ফ্রন্ট সম্প্রতি ফাতেহ আশ-শাম হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
-
তুর্কি সেনা উপস্থিতি মসুল অভিযান বাধাগ্রস্ত করছে: ইরাকি প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১২:২৩ইরাকের ভূখণ্ড থেকে তুর্কি সেনাদেরকে সরিয়ে নিতে আবারো আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তুর্কি সেনা উপস্থিতির ফলে দায়েশ নিয়ন্ত্রিত ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর সন্ত্রাসীমুক্ত করার অভিযান জটিল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
-
নিউ ইয়র্কে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে প্রেসিডেন্ট রুহানির বৈঠক
সেপ্টেম্বর ২২, ২০১৬ ০৭:১৪নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের অবকাশে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির সঙ্গে সাক্ষাতে দেশটি থেকে সন্ত্রাসবাদ নির্মূলের প্রচেষ্টায় তেহরানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
-
‘মহাজীবাণু’ ঠেকাতে বৈঠকে বসছে জাতিসংঘ
সেপ্টেম্বর ২১, ২০১৬ ০৯:৩১‘সুপারবাগ’ বা ‘মহাজীবাণু’ ঠেকানোর বিষয়ে আলোচনার জন্য আজ (বুধবার) আরো পরে বৈঠকে বসবে জাতিসংঘ। অ্যান্টিবায়োটিকসহ প্রচলিত ওষুধ ঠেকাতে সক্ষম বলে এ ধরনের জীবাণুকে ‘সুপারবাগ’ বা ‘মহাজীবাণু’ বলা হয়। এসবের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্ম তৎপরতা নিয়ে আলোচনার জন্য এই প্রথম বৈঠকে বসছে জাতিসংঘ।