-
৪০ জনকে হত্যা করে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রেখেছে দায়েশ
নভেম্বর ১২, ২০১৬ ০৩:০০উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরীতে ৪০ বেসামরিক ব্যক্তিকে বন্দি অবস্থায় হত্যা করেছে। জাতিসংঘ এ খবর জানিয়ে বলেছে, বিশ্বাসঘাতকতার অভিযোগে গুলি করে হত্যা করার পর তাদের লাশ শহরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখে জঙ্গিরা।
-
মসুলে রাসায়নিক বোমার উপাদান মজুদ করছে দায়েশ
নভেম্বর ১১, ২০১৬ ১৫:৫১জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মসুলে রাসায়নিক বোমা তৈরিতে ব্যবহৃত সালফার এবং অ্যামোনিয়ার মজুদ গড়ে তুলছে। সম্ভবত রাসায়নিক বোমা হিসেবে ব্যবহারের লক্ষ্য নিয়ে এ মজুদ গড়ে তোলা হচ্ছে। ইরাকি বাহিনী যখন এ নগরী মুক্ত করার অভিযান চালাচ্ছে তখনি রাসায়নিক উপাদান মজুদের ঘটনা ঘটছে।
-
‘সন্ত্রাসীরা আলেপ্পোয় রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে’
নভেম্বর ১১, ২০১৬ ১৩:১০রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো নগরীতে সন্ত্রাসীরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় এ সংক্রান্ত আলামত পাওয়া গেছে। এক বিবৃতিতে এ সব কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
-
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আবারো ২৩ বেসামরিক নিহত
নভেম্বর ০৯, ২০১৬ ১৭:০৪সিরিয়ায় তাকফিরি দায়েশ নিয়ন্ত্রিত উত্তর-পুর্বাঞ্চলীয় রাক্কা শহরের কাছে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় শিশুসহ অন্তত ২৩ ব্যক্তি আহত হয়েছে।
-
মসুলের যুদ্ধে ইরাকি বাহিনী নামিয়েছে রোবট নিয়ন্ত্রিত সাঁজোয়া যান
নভেম্বর ০৯, ২০১৬ ০৭:৫৪ইরাকের সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে রোবট নিয়ন্ত্রিত সাঁজোয়া যান নামিয়েছে। ট্যাংকের মতো দেখতে ‘আলরোবত’ নামের সাঁজোয়া যানকে মসুলে মোতায়েন করা হয়েছে। এই যান আকারে গলফ খেলায় ব্যবহৃত গাড়ির প্রায় সমান বলে উল্লেখ করা হয়েছে।
-
মসুলের কাছে গণকবর খুঁজে পেল ইরাকি সেনাবাহিনী
নভেম্বর ০৮, ২০১৬ ১৩:৪৭ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে পুনরুদ্ধার হওয়া এলাকায় একটি গণকবর খুঁজে পেয়েছে ইরাকি সেনাবাহিনী। সেখানে প্রায় ১০০ ব্যক্তির মস্তক বিচ্ছিন্ন দেহ এবং কঙ্কাল পাওয়া গেছে।
-
মসুল উদ্ধার অভিযানে আরো অগ্রগতি অর্জন করেছে ইরাকি সেনাবাহিনী
নভেম্বর ০৭, ২০১৬ ০৩:৫১ইরাকের সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের রাজধানী মসুল শহরের উপকণ্ঠে আরো দু’টি গ্রামকে দায়েশের দখলমুক্ত করেছে।
-
রাকা মুক্ত করার অভিযান শুরু করেছে এসডিএফ
নভেম্বর ০৭, ২০১৬ ০৩:০০উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে সিরিয়ার রাকা শহর মুক্ত করার অভিযান শুরু করেছে মার্কিন-সমর্থিত সিরিয়ার একটি বিদ্রোহী বাহিনী।
-
সন্ত্রাসবাদের সূতিকাগার সৌদি আরব: ইরাকি সেনা কমান্ডার
নভেম্বর ০৬, ২০১৬ ০৩:৪৮সৌদি আরবকে সব ধরনের সন্ত্রাসবাদের সূতিকাগার হিসেবে আখ্যায়িত করেছেন ইরাকের একজন পদস্থ সেনা কমান্ডার। দায়েশ বিরোধী যুদ্ধে গঠিত ইরাকি পপ্যুলার মবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মোহান্দেস এ মন্তব্য করেছেন।
-
মসুলে শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে দায়েশ: জাতিসংঘ
নভেম্বর ০৫, ২০১৬ ০৩:৩১ইরাকি সেনা অভিযানের মুখে দেশটির উত্তরাঞ্চলীয় মসুল শহরে শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। জাতিসংঘ এ খবর জানিয়ে বলেছে, শুধুমাত্র বুধবার ১৮০ জন সাবেক সরকারি চাকুরিজীবী দায়েশ জঙ্গিদের হাতে নিহত হন।