-
২০১৯ সালে মোদি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না: দাবি অখিলেশের
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ১২:৪৯ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ যাদব বলেছেন, ২০১৯ সালে প্রধানমন্ত্রী পরাজিত হবেন, উত্তর প্রদেশ থেকে তার সূত্রপাত হচ্ছে। তিনি বলেন, ‘আগামীবার (২০১৯ সালে) যখন প্রধানমন্ত্রী নির্বাচনে যাবেন তখন জনতা তাকে আর দিল্লি যেতে দেবে না এবং উত্তর প্রদেশ থেকে এর সূচনা হচ্ছে।’ আজ (শুক্রবার) উত্তর প্রদেশের ফৈজাবাদে এক নির্বাচনি সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।
-
আগে বিজেপিশাসিত রাজ্যে শ্মশান তৈরি করুন: প্রধানমন্ত্রীকে মায়াবতী
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১২:১১ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতী আজ বলেছেন, প্রধানমন্ত্রীর আগে বিজেপিশাসিত রাজ্যের সমস্ত গ্রামে শ্মশান ঘাট তৈরি করা উচিত তারপরে উত্তর প্রদেশের কথা বলা উচিত। আজ (মঙ্গলবার) মায়াবতী সাংবাদিকদের সামনে ওই মন্তব্য করেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কবরস্থান-শ্মশানঘাট সম্পর্কিত বক্তব্যের পাল্টা জবাবে ওই মন্তব্য করেন।
-
সমাজবাদী পার্টি এবং কংগ্রেস দেশকে লুট করেছে: দাবি মোদির
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ১২:১৯ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেছেন, ‘সমাজবাদী পার্টি (সপা) লুট করেছে উত্তর প্রদেশকে এবং কংগ্রেস দেশকে লুট করেছে। এখন এই দুটো দল একসঙ্গে উত্তর প্রদেশকে লুট করার পরিকল্পনা করেছে। তিনি আজ (সোমবার) উত্তর প্রদেশে এক নির্বাচনি সমাবেশে এ মন্তব্য করেন।
-
ধর্মের ভিত্তিতে কারো ওপর বৈষম্য হওয়া উচিত নয়: মোদি
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ১৪:০০ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ধর্মের ভিত্তিতে কারো উপরে বৈষম্য হওয়া উচিত নয়।‘তিনি আজ (রোববার) উত্তর প্রদেশের ফতেহপুরে এক নির্বাচনি সভায় এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আজ বলেন, সকলের সঙ্গে সবার উন্নয়ন মন্ত্রের সঙ্গে আপনাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি। গ্রামে কবরস্থান তৈরি হলে শ্মশানও তৈরি হওয়া উচিত। রমজানে বিদ্যুৎ এলে দেওয়ালিতেও থাকা প্রয়োজন।’
-
ভারতের স্বাধীনতায় কোনো পরিবারের একক অবদান নেই: মোদি
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ১৪:০০ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সংসদের নিম্নকক্ষ লোকসভায় প্রধান বিরোধীদল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘ভারতের স্বাধীনতায় কোনো পরিবারের একক অবদান নেই। দেশের প্রতি প্রত্যেক সরকারেরই অবদান রয়েছে।’
-
বিজেপি ঝড় থেকে রক্ষা পেতে অখিলেশ জোটের আশ্রয় নিয়েছেন: মোদি
ফেব্রুয়ারি ০৫, ২০১৭ ১৭:১৮ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বিজেপি ঝড় থেকে রক্ষা পেতে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জোটের আশ্রয় নিয়েছেন কিন্তু এই ঝড় খুব তীব্র হওয়ায় তিনি টিকতে পারবেন না, কারণ মানুষ পরিবর্তন চাচ্ছে।’ আজ (রোববার) উত্তর প্রদেশের আলীগড়ে দলীয় এক সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।
-
উত্তর প্রদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে বিজেপি: মোদি
ফেব্রুয়ারি ০৪, ২০১৭ ১৭:০৮ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, উত্তর প্রদেশে স্ক্যামের বিরুদ্ধে লড়াই করবে বিজেপি। তিনি স্ক্যাম (SCAM) অর্থাৎ এস-সমাজবাদী পার্টি, সি-কংগ্রেস, এ-অখিলেশ, এম-মায়াবতী এভাবে আজ ব্যাখ্যা করেন।
-
ভারত যুক্তরাষ্ট্রের প্রকৃত বন্ধু ও অংশীদার: ট্রাম্প
জানুয়ারি ২৫, ২০১৭ ০৩:১২ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক টেলিফোনালাপে এই আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট।
-
গোধরা দাঙ্গা থেকে মোদির শিক্ষা হয়নি: মমতা বন্দ্যোপাধ্যায়
জানুয়ারি ১১, ২০১৭ ১৭:০৪পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেছেন, ‘আমরা লড়াই করতে ভয় পাই না, গোধরা দাঙ্গা থেকে ওনার শিক্ষা হয়নি।’ আজ (বুধবার) কোলকাতায় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সামনে তৃণমূলের ধর্না-অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে তিনি ওই মন্তব্য করেন।
-
মোদিকে সরিয়ে ভারতে জাতীয় সরকার গড়ার ডাক দিলেন মমতা
জানুয়ারি ০৬, ২০১৭ ১৬:৫৬ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরিয়ে দেশটিতে জাতীয় সরকার গড়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (শুক্রবার) কোলকাতা টাউন হলে প্রশাসনিক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি ওই দাবি জানান।