-
রাজনৈতিক ঋণে ব্যাংক খাতকে দেউলিয়া করেছে সরকার: বিএনপি
মে ১০, ২০১৮ ১৪:৫১রাজনৈতিক বিবেচনায় ঋণ দিয়ে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ব্যাংক খাতকে দেউলিয়া করেছে বলে মনে করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নিজেদের লোকদের সরকারি ব্যাংকগুলোতে বড় পদে বসিয়ে লুটপাট করছে। এর মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করেছে। তারা রাজনৈতিক বিবেচনায় ঋণ দিয়ে দেশের ব্যাংক খাতকে দেউলিয়া করে দিয়েছে।
-
সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে বুধবার ঢাকায় বিএনপির বিক্ষোভ
মে ০৭, ২০১৮ ০৭:৪৫বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ৯ মে (বুধবার) ঢাকায় বিক্ষোভ করবে বিএনপি। আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
-
নৌকার প্রার্থীকে জেতাতে পুলিশ স্বেচ্ছাচারী ও বেপরোয়া: রিজভী
মে ০৫, ২০১৮ ১৬:২৫বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, "দু’টি সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের প্রচারণায় জনতার ঢল দেখে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হয়রানি শুরু করেছে। যতই দিন যাচ্ছে ততই আইনশৃঙ্খলা বাহিনী সরকারি দলের নৌকা প্রার্থীর পক্ষে বেপরোয়া হয়ে উঠেছে। নির্বিচারে আক্রমণ করে বিএনপি নেতাকর্মীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে।"
-
তারেক রহমান নির্বাচিত, আপনাদের বলার কিছু নেই: প্রধানমন্ত্রীকে ফখরুল
মে ০২, ২০১৮ ১৮:৪০তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তাকে তাদেরকে ‘ভয় দেখানো’ বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
-
বিএনপিকে নির্বাচনে আনার গরজ আওয়ামী লীগের নেই: ওবায়দুল কাদের
মে ০১, ২০১৮ ১১:৩০বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসছে অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে নির্বাচনের ট্রেন চলা শুরু করবে। সেই নির্বাচনে বিএনপিকে আনার দায় বা গরজ কোনোটাই আওয়ামী লীগের নেই।
-
শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, ততদিন প্রধানমন্ত্রী থাকবেন: হানিফ
এপ্রিল ২৫, ২০১৮ ১২:৫৮আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, “খালেদা জিয়ার দুর্নীতি-হত্যার রাজনীতি এ দেশের জনগণ আর চায় না। জননেত্রী শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, ততদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় থাকবে, জননেত্রী শেখ হাসিনা ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন।”
-
খালেদা জিয়া প্রতিদিন অসুস্থ হচ্ছেন, তারেকের বিরুদ্ধে অপপ্রচার চলছে: ফখরুল
এপ্রিল ২৫, ২০১৮ ১১:৫৩বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে থাকলে সরকারের একদলীয় শাসন দীর্ঘ করতে পারবে না, ৫ জানুয়ারির মতো একতরফা ভোট করতে পারবে না তাই খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রেখেছে সরকার।
-
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইনি নোটিশ
এপ্রিল ২৩, ২০১৮ ১৩:৫০বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে নাগরিকত্ব বর্জন করেছেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যে বক্তব্য দিয়েছেন তাকে মিথ্যা দাবি করে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন দলের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী কায়সার কামাল
-
তারেক রহমান পাসপোর্ট জমা দিয়ে থাকলে সেটি সবাইকে দেখান: রিজভী
এপ্রিল ২৩, ২০১৮ ০৮:৫৯বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে হাইকমিশনে নিজের পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছেন রুহুল কবির রিজভী।
-
মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারে সুযোগ দেয়া সংবিধানের লঙ্ঘন: খন্দকার মোশারফ
এপ্রিল ২০, ২০১৮ ১৩:৪১বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, "আমরা শুনেছি নির্বাচন কমিশন বৈঠক করেছে। তারা সংসদ সদস্যদের সিটি নির্বাচনে প্রচারের সুযোগ দিতে পারে। এটা স্পষ্টভাবে সংবিধান এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে। এরই মধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। কারণ দেশের যে প্রান্তেই প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা নৌকায় ভোট চাইলে পক্ষান্তরে সিটি নির্বাচনে নৌকায় ভোট চাওয়ার শামিল।"