• আফগানিস্তানের রাজধানীতে বোমা বিস্ফোরণে নিহত ৭,  আহত ১৩

    আফগানিস্তানের রাজধানীতে বোমা বিস্ফোরণে নিহত ৭, আহত ১৩

    জানুয়ারি ১১, ২০২৩ ১৭:১৮

    আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • ইরাকের কিরকুক শহরের কাছে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত

    ইরাকের কিরকুক শহরের কাছে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত

    ডিসেম্বর ১৯, ২০২২ ০৮:১৮

    ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় তেলসমৃদ্ধ শহর কিরকুকের কাছে এক বোমা হামলায় অন্তত নয়জন ফেডারেল পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। গতকাল (রোববার) কিরকুক থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সাফরা গ্রামের কাছে এ হামলা চালানো হয়। হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

  • মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পার্সেল বোমা হামলায় রুশ কূটনীতিক আহত

    মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পার্সেল বোমা হামলায় রুশ কূটনীতিক আহত

    ডিসেম্বর ১৭, ২০২২ ০৮:৪৫

    মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে একজন রুশ কূটনীতিকের ওপর হামলার ঘটনায় ওই কূটনীতিক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির রাজধানী বাঙ্গুইতে রুশ দূতাবাসের প্রেস অ্যাটাশে ভ্লাদিস্লাব ইলিন এ খবর জানিয়েছেন।

  • মাজার-ই-শরিফে বোমা বিস্ফোরণে নিহত ৭

    মাজার-ই-শরিফে বোমা বিস্ফোরণে নিহত ৭

    ডিসেম্বর ০৬, ২০২২ ১৫:৩৯

    আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাল্‌খ প্রদেশে আজ (মঙ্গলবার) রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে। পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে যাওয়ার সময় এ বোমার বিস্ফোরণ ঘটে।

  • মার্কিন ‘সান্ত্বনার বাণী’ গ্রহণ করবে না আঙ্কারা

    মার্কিন ‘সান্ত্বনার বাণী’ গ্রহণ করবে না আঙ্কারা

    নভেম্বর ১৪, ২০২২ ১৫:৩০

    তুরস্কের ইস্তাম্বুল শহরে গতকাল যে সন্ত্রাসী হামলা হয়েছে তার মূল পরিকল্পনাকারী সিরিয়ায় তৎপর মার্কিন সমর্থিত কুর্দি ওয়াইপিজি গেরিলা গোষ্ঠী। ফলে আমেরিকা তুরস্ককে এই ঘটনায় যে সান্ত্বনার বাণী জানিয়েছে আঙ্কারা তা গ্রহণ করবে না।

  • তুরস্কের ইস্তাম্বুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৮ আহত ৮১; ইরানের নিন্দা

    তুরস্কের ইস্তাম্বুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৮ আহত ৮১; ইরানের নিন্দা

    নভেম্বর ১৪, ২০২২ ০২:৪৩

    তুরস্কের বন্দরনগরী ইস্তাম্বুলের একটি ব্যস্ত সড়কে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ৮১ জন আহত হয়েছে। ইস্তাম্বুলের বেইয়োগ্লু এলাকার বিখ্যাত ইস্তিকলাল সড়কে রোববার বিকেল ৪টার দিকে ওই বিস্ফোরণ ঘটে।

  • এবার শিরাজ শহরে বোমা হামলা ঠেকাল ইরানের নিরাপত্তা বাহিনী

    এবার শিরাজ শহরে বোমা হামলা ঠেকাল ইরানের নিরাপত্তা বাহিনী

    অক্টোবর ২৯, ২০২২ ০৩:৫৬

    ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিরাজ শহরে এক শক্তিশালী বোমা হামলা প্রতিহত করেছে। ওই নগরীর একটি মাজারে এক বন্দুকধারীর হামলার দুদিনের মাথায় এ ঘটনা ঘটল।

  • 'ডার্টি বোমা' ব্যবহারে ইউক্রেনের পরিকল্পনা আমাদের জানা আছে: পুতিন

    'ডার্টি বোমা' ব্যবহারে ইউক্রেনের পরিকল্পনা আমাদের জানা আছে: পুতিন

    অক্টোবর ২৭, ২০২২ ১১:৩৬

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ডার্টি বোমা ব্যবহারের বিষয়ে যে পরিকল্পনা করছে সে সম্পর্কে মস্কো ভালোভাবেই জানে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা এ সম্পর্কে যে কথা বলেছেন পুতিন তারই পুনরাবৃত্তি করলেন।

  • আলাস্কার কাছে রাশিয়ার বোমারু বিমান; বাধা দিল মার্কিন এফ-১৬

    আলাস্কার কাছে রাশিয়ার বোমারু বিমান; বাধা দিল মার্কিন এফ-১৬

    অক্টোবর ১৯, ২০২২ ০৯:৪৪

    আমেরিকা উত্তরাঞ্চলীয় আলাস্কা অঙ্গরাজ্যের কাছাকাছি আন্তর্জাতিক আকাশসীমা থেকে রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়িয়ে দিয়েছে মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান।

  • ৩০ মিনিটে আমেরিকা ও ইউরোপকে ধ্বংস করতে পারে রাশিয়া: ইলন মাস্ক

    ৩০ মিনিটে আমেরিকা ও ইউরোপকে ধ্বংস করতে পারে রাশিয়া: ইলন মাস্ক

    অক্টোবর ১৮, ২০২২ ১৮:০৩

    বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ও মার্কিন বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রধান ইলন মাস্ক বলেছেন, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা হামলা চালিয়ে ৩০ মিনিটেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংস করার সক্ষমতা আছে রাশিয়ার।