-
‘সিরিয়ার যুদ্ধবিরতি রক্ষায় সব কিছুই করবে ইরান’
মার্চ ২০, ২০১৭ ০৭:০৪জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি গোলামআলী খসরু বলেছেন, রাশিয়া ও তুরস্ককে সঙ্গে নিয়ে সিরিয়ায় যুদ্ধবিরতি রক্ষায় প্রয়োজনীয় সব কিছু করবে তেহরান। গত ডিসেম্বর থেকে সিরিয়ায় এ যুদ্ধবিরতি বলবৎ রয়েছে। তিনি আরো বলেন, সিরিয়ায় সশস্ত্র সংঘাতের শান্তিপূর্ণ সমাধানকে স্বাগত জানায় ইরান।
-
সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলা: ১ নিহত
মার্চ ১৯, ২০১৭ ২২:১৩সিরিয়ায় আজ (রোববার) ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলায় দেশটির অন্তত এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কথিত মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।
-
সিরিয়ায় আরো মার্কিন সেনা পাঠাতে চায় পেন্টাগন: দামেস্ক বলছে 'আগ্রাসন'
মার্চ ১৯, ২০১৭ ১২:৪৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি আরো বাড়াতে পারে বলে একটি সংবাদ মাধ্যম খবর দিয়েছে। সিরিয়ার উত্তর-পুর্বাঞ্চলীয় রাক্কা থেকে তাকফিরি দায়েশকে নির্মূল করার লক্ষ্যে ট্রাম্প দেশটিতে আরো সেনা এবং ভারী সমরাস্ত্র পাঠানোর পরিকল্পণা যাচাই করে দেখছে বলে জানিয়েছে ওই সংবাদ মাধ্যমটি।
-
সিরিয়ার সরকারের প্রতি ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সমর্থন ঘোষণা
মার্চ ১৮, ২০১৭ ১৩:৩০ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মোকাবেলায় সিরিয়ার সরকার ও সেনাবাহিনীকে সমর্থন করে বলে জানিয়েছে ইসলামিক জিহাদ। ইরানের রাজধানী তেহরানে ইসলামিক জিহাদের প্রতিনিধি নাসের আবু শরিফ আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।
-
নেতানিয়াহুর নির্লজ্জ বাগাড়ম্বর: সিরিয়ায় হিজবুল্লাহর অবস্থানে হামলা চলবে
মার্চ ১৮, ২০১৭ ১২:৩৭ইহুদিবাদী ইসরাইলি বাহিনী সিরিয়ার অভ্যন্তরে হিজবুল্লাহর অবস্থানে সামরিক অভিযান অব্যাহত রাখবে বলে দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন। সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালানোর কথা স্বীকার করার একদিন পর তিনি এ বাগাড়ম্বর করলেন।
-
দায়েশ বিরোধী অভিযানের নামে সিরিয়ার অবকাঠামো ধ্বংস করছে আমেরিকা
মার্চ ১৭, ২০১৭ ১৪:৫৫সিরিয়া সরকার ফোরাত ও তেশরিন বাধ এবং এর আশেপাশের এলাকায় হামলা বন্ধে মার্কিন নেতৃত্বে দায়েশ বিরোধী কথিত জোটের ওপর চাপ সৃষ্টির জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছে।
-
সিরিয়ার মসজিদে মার্কিন যুদ্ধবিমানের হামলা: নিহত ৪২
মার্চ ১৭, ২০১৭ ০৮:২১সিরিয়ায় একটি মসজিদের ওপর মার্কিন যুদ্ধবিমানের হামলায় অন্তত ৪২ জন মুসল্লি নিহত হয়েছেন। গতকাল মাগরিবের নামায চলাকালে আলেপ্পোর ৩০ কিলোমিটার পশ্চিমে আল-জিনেহ্ গ্রামের মসজিদের ওপর যুদ্ধবিমানগুলো বোমা হামলা চালায়। ওই সময় মসজিদে প্রায় ৩০০ মুসল্লি উপস্থিত ছিলেন।
-
ইরাক-সিরিয়ায় হামলা চালাতে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করল আমেরিকা
মার্চ ১৬, ২০১৭ ০৭:৩২ইরাক এবং সিরিয়ায় হামলা চালানোর জন্য ৪০০ বিমান সেনাসহ কয়েকটি বি-৫২এইচ স্ট্রটোফোস্ট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান চালানোর অজুহাতে এসব মোতায়েন করা হয়।
-
‘সিরিয়ায় আরো ১,০০০ সেনা মোতায়েন করবে আমেরিকা’
মার্চ ১৬, ২০১৭ ০৩:১৮মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে আরো প্রায় ১,০০০ সেনা মোতায়েন করতে যাচ্ছে দেশটি। ট্রাম্প প্রশাসন সিরিয়ায় আরো হাজার হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে বলে খবর বের হওয়ার পর পেন্টাগন এ তথ্য জানাল।
-
সিরিয়ায় আদালত ভবনে বোমা হামলায় নিহত ২৫
মার্চ ১৫, ২০১৭ ১৫:৫৭সিরিয়ার রাজধানী দামেস্কে আজ (বুধবার) একটি আদালত ভবনে বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত ও বহু লোক আহত হয়েছে। এটি আত্মঘাতী হামলা ছিল বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা 'সানা' জানিয়েছে।