-
সিরিয়ায় যেসব গোষ্ঠী যুদ্ধবিরতি মানবে না তাদের নির্মূল করা হবে: রাশিয়া
জানুয়ারি ২৭, ২০১৭ ১৪:২৯রাশিয়া বলেছে, সিরিয়ায় যেসব গোষ্ঠী যুদ্ধবিরতি মানবে না তাদের নির্মূল করা হবে।
-
সিরিয়া বিষয়ক জেনেভা আলোচনা স্থগিত
জানুয়ারি ২৭, ২০১৭ ১২:০১রাশিয়া আজ (শুক্রবার) বলেছে, সিরিয়া নিয়ে জেনেভা আলোচনা এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। সিরিয় সরকার এবং বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে এ আলোচনা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হওয়ার কথা ছিল কিন্তু এখন তা মার্চের শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
-
ব্রিটেনের নীতিতে নাটকীয় পরিবর্তন: বাশার আসাদে আপত্তি প্রত্যাহার
জানুয়ারি ২৭, ২০১৭ ০৩:৩৯ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পুনর্নির্বাচিত হতে দিতে তার দেশের আর কোনো আপত্তি থাকবে না। এর মাধ্যমে সিরিয়া সংকটের ব্যাপারে নিজের নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিল ব্রিটেন। ছয় বছর আগে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর থেকে লন্ডন বলে আসছিল, বাশার আল-আসাদকে অবশ্যই ক্ষমতা থেকে সরে যেতে হবে।
-
সিরিয়ায় “নিরাপদ অঞ্চল” প্রতিষ্ঠার ফলাফল খতিয়ে দেখুন: আমেরিকাকে রাশিয়া
জানুয়ারি ২৬, ২০১৭ ২০:১৬সিরিয়ার ভেতরে কথিত “নিরাপদ অঞ্চল” প্রতিষ্ঠা সংক্রান্ত ওয়াশিংটনের পরিকল্পনার ফলাফল গভীর ভাবে বিবেচনার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
-
সিরিয়ার ওয়াদি বারাদায় অস্ত্র সমর্পণ করল ২৬০০ সন্ত্রাসী
জানুয়ারি ২৬, ২০১৭ ১৩:৪৩সিরিয়ার ওয়াদি বারাদা উপত্যকায় দুই হাজার ছয়শ’র বেশি সন্ত্রাসী অস্ত্র সমর্পণ করেছে। রাজধানী দামেস্কে এ এলাকা থেকে পানি সরবরাহ করা হয়।
-
আস্তানা চুক্তি সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান এনে দেবে: তুরস্ক
জানুয়ারি ২৬, ২০১৭ ০৬:০৯তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিরতি বলবৎ রাখার জন্য সম্প্রতি ইরান ও রাশিয়ার সঙ্গে তার দেশ যে ত্রিপক্ষীয় চুক্তি করেছে তা চলমান সংকট সমাধানে সহায়তা করবে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সম্প্রতি সিরিয়া বিষয়ক দু’দিনব্যাপী বৈঠক শেষে ওই চুক্তি স্বাক্ষরিত হয়।
-
সন্ত্রাসীদের যাতায়াত ঠেকাতে এবার সিরিয়া সীমান্তে ‘মহাপ্রাচীর’ বানাচ্ছে তুরস্ক!
জানুয়ারি ২৫, ২০১৭ ২১:৪৪সিরিয়া সীমান্তে কংক্রিটের ‘মহাপ্রাচীর’ তৈরি করছে তুরস্ক। এ ‘মহাপ্রাচীরের’ শীর্ষে কাঁটতার বসানো থাকবে। সন্ত্রাসীদের যাতায়াত ঠেকানোর জন্য এ প্রাচীর নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
-
রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান সিরিয়ায় দায়েশ অস্ত্রাগারে হামলা চালাল
জানুয়ারি ২৪, ২০১৭ ২০:৪৯সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অস্ত্রাগারে হামলা করেছে রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমানবহর। অভিযানে অংশ নেয়া বিমানগুলো রাশিয়া থেকে উড়ে গিয়ে হামলা করেছে। অভিযান শেষে বোমারু বিমানগুলো রুশ ঘাঁটিতে ফিরে গেছে।
-
বিদ্রোহীরা উত্তেজনা সৃষ্টিকারী ও অবাস্তব দাবি তুলছে: দামেস্ক
জানুয়ারি ২৪, ২০১৭ ০৩:১২আস্তানা শান্তি আলোচনায় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা ‘সম্পর্কহীন, উত্তেজনা সৃষ্টিকারী ও অবাস্তব’ দাবি-দাওয়া উত্থাপন করছে বলে অভিযোগ করেছে সিরিয়া। দামেস্ক আরো বলেছে, বিদ্রোহীদের ‘অনৈতিক ও দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্যে আস্তানা বৈঠকে অংশগ্রহণকারীরা বিস্মিত ও হতবাক হয়েছেন।
-
সিরিয়ায় দায়েশ বিরোধী যৌথ বিমান হামলা চালাল রাশিয়া এবং তুরস্ক
জানুয়ারি ২৩, ২০১৭ ২১:৩৩রাশিয়া এবং তুরস্ক সিরিয়ার আলেপ্পো প্রদেশের আল-বাবে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসের ২১ তারিখে এ অভিযান চালানো হয়েছে।