-
সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে কোনো কথা নয়: ইরান
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ০২:১৫সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে ইরান কোনো আলোচনা করেনি এবং ভবিষ্যতেও করবে না। এ প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
-
ইসরাইলের জঙ্গিবিমান ও ড্রোন ভূপাতিত করেছে সিরিয়া
সেপ্টেম্বর ১৩, ২০১৬ ১০:৪৫সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের একটি জঙ্গিবিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার সেনা অবস্থানে ইহুদিবাদী ইসরাইলের হামলার পর এ খবর এল। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা খবরটি প্রকাশ করেছে।
-
গোটা সিরিয়ায় কার্যকর হলো ৭ দিনের যুদ্ধবিরতি
সেপ্টেম্বর ১২, ২০১৬ ১৯:০৮সিরিয়ার সেনাবাহিনী বলেছে, গোটা দেশে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। রাশিয়া এবং আমেরিকার মধ্যে সাম্প্রতিক এক সমঝোতার পর এ যুদ্ধবিরতি কার্যকর হলো।
-
সিরিয়ার যুদ্ধবিরতির প্রতি পূর্ণ সমর্থন জানাল হিজবুল্লাহ
সেপ্টেম্বর ১১, ২০১৬ ১৩:৩৫সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়া ও আমেরিকা যে চুক্তির ঘোষণা দিয়েছে তার প্রতি পুর্ণ সমর্থন জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সিরিয়ার গোলযোগপূর্ণ আলেপ্পোতে সপ্তাহব্যাপি চলা সংঘর্ষ অবসানের লক্ষ্যে দেশ দু'টি এ চুক্তিতে পৌঁছেছে।
-
আলেপ্পোয় যুদ্ধবিরতির বিষয়ে পুতিন-এরদোগান একমত
সেপ্টেম্বর ০৯, ২০১৬ ০৮:৫৫সিরিয়ার চলমান সহিংসতা নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এ খবর নিশ্চিত করেছে। ইরানের প্রেস টিভি বলছে, যুদ্ধবিরতির বিষয়ে দু নেতা একমত হয়েছেন।
-
রুশ বৈমানিকদের লাশের বিনিময়ে বন্দি মুক্তি দিল সিরিয়া
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ১২:৫৫রাশিয়ার পাঁচজন বৈমানিকের মৃতদেহের বিনিময়ে সিরিয়া ১৬৯ জন সন্ত্রাসীকে মুক্তি দিয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণের কাজ করতে গিয়ে গত আগস্ট মাসে এসব বৈমানিক মারা যান। সন্ত্রাসীরা হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করলে এসব রুশ নাগরিক মারা যায়।
-
আবার সিরিয়ার গোলান মালভূমিতে বোমাবর্ষণ করল ইসরাইল
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ০২:৪০ইহুদিবাদী ইসরাইলি জঙ্গিবিমান আবারো গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত অংশে দেশটির সেনা অবস্থানে বোমাবর্ষণ করেছে। এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালাল তেল আবিব।
-
আমেরিকার সঙ্গে রাকায় অভিযান চালাতে প্রস্তুত তুরস্ক: এরদোগান
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ২১:৫২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমেরিকার সঙ্গে মিলে সিরিয়ার রাকা শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান চালাতে তার দেশ প্রস্তুত রয়েছে। রাকা হচ্ছে দায়েশের স্বঘোষিত খেলাফতের রাজধানী।
-
সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয় বাহিনীর অভিযান চলছে; বহু হতাহত
সেপ্টেম্বর ০৬, ২০১৬ ১৫:৩৫সিরিয়ার সেনাবাহিনী দেশটির বিভিন্ন এলাকায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। সন্ত্রাসীরা এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
-
সন্ত্রাসীদের মদদদাতা দেশগুলোকে শাস্তি দিন: জাতিসংঘকে সিরিয়া
সেপ্টেম্বর ০৬, ২০১৬ ১২:৩৪সন্ত্রাসীদের মদদদাতা দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া। গতকাল (সোমবার) দেশটির বিভিন্ন এলাকায় ধারাবাহিক বোমা হামলায় চার ডজনের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর দামেস্ক এ আহ্বান জানাল।