গাজায় বিমান হামলা চালালো দখলদার ইসরাইল
এপ্রিল ১৯, ২০২২ ১৫:২৭ Asia/Dhaka
দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। গত মধ্যরাতে খান ইউনিস এলাকার কয়েকটি স্থানে একাধিক জঙ্গিবিমানের সাহায্যে বোমা বর্ষণ করা হয়েছে বলে ফিলিস্তিনের বিভিন্ন সূত্র জানিয়েছে।
ইহুদিবাদী ইসরাইলি সূত্রগুলো দাবি করেছে, গাজা উপত্যকার পার্শ্ববর্তী ইহুদি উপশহরগুলোতে গতরাতের রকেট হামলার জবাবে বোমাবর্ষণ করা হয়েছে।
সম্প্রতি বায়তুল মুকাদ্দাসে আল-আকসা মসজিদসহ এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলা বেড়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে। একইসঙ্গে তারা পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে।
গত রমজানেও ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। এর ফলে সংঘর্ষ পূর্ণমাত্রার এক যুদ্ধে রূপ নেয়।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ