দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় নতুন করে ইসরায়েলি হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i162590-দক্ষিণ_লেবাননের_আবাসিক_এলাকায়_নতুন_করে_ইসরায়েলি_হামলা
পার্সটুডে- লেবাননের বিরুদ্ধে নতুন আগ্রাসনে ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়েছে।
(last modified 2026-08-28T10:10:14+00:00 )
আগস্ট ২৮, ২০২৬ ১৬:০৮ Asia/Dhaka
  • • দক্ষিণ লেবাননে হামলা
    • দক্ষিণ লেবাননে হামলা

পার্সটুডে- লেবাননের বিরুদ্ধে নতুন আগ্রাসনে ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়েছে।

মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের মেস আল-জাবাল এলাকা এবং দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ-এর আরবসালিম এলাকায় বোমা হামলা চালিয়েছে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা আরও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী তায়ের শহরের দক্ষিণে একটি বড় আকারের বিস্ফোরক অভিযান চালিয়েছে এবং মারজায়ুন এলাকায় নাগরিকদের বাড়িঘর ধ্বংস করেছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর কামান দক্ষিণে আল-খারদালি সড়কে গোলাবর্ষণ করেছে।

লেবাননের সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ লেবাননের বেইত আল-সিয়াদ শহরে ইসরায়েলি সৈন্যরা একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন