গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত: বিভিন্ন স্থানে ইসরায়েলের ব্যাপক হামলা
-
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত
পার্সটুডে- মঙ্গলবার ভোর থেকে দখলদার ইসরায়েলের বিমান হামলা, গোলাবর্ষণ, গুলি এবং বিধ্বংসী বিস্ফোরণের ফলে গাজা উপত্যকার বিভিন্ন এলাকা বিধ্বস্ত হয়েছে, যা সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ভয়ের সৃষ্টি করেছে।
ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী গোলাবর্ষণ, গুলি ও ধ্বংসাত্মক অভিযান এবং যুদ্ধবিমান ও গোয়েন্দা বিমানের ব্যাপক উড্ডয়নের মাধ্যমে গাজা উপত্যকায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে।
পূর্ব গাজায়, "আল-তাফাহ" মহল্লার একটি বাড়িতে দখলদার সেনাবাহিনীর বিমান হামলায় তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
উত্তর গাজা উপত্যকায়, দখলদার বাহিনী "বেইত লাহিয়ার" উত্তর-পশ্চিমের একটি এলাকাতেও হামলা চালিয়েছে।
জাবালিয়ার "আবু শারাখ" চত্বরের কাছে দখলদার বাহিনীর গুলিতে একজন নারীও আহত হয়েছেন।
মধ্য ও দক্ষিণ-পূর্ব গাজা উপত্যকায় 'আল-বুরেইয' ও 'আল-মাঘাযি' নামক দুটি শিবিরে ইসরায়েলি গোলন্দাজ বাহিনী হামলা চালায় এবং দখলদার বাহিনী মধ্য গাজায় শরণার্থীদের তাঁবু ও আবাসিক এলাকাগুলোতেও হামলা চালায়। দক্ষিণ গাজা উপত্যকায়, দখলদার বাহিনী খান ইউনিসের দক্ষিণ-পূর্বের এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, যার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।#
পার্সটুডে/এমআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।