প্রেসিডেন্ট বাশার আসাদ খুবই ভালো আছেন; গুজব নাকচ করল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i31931-প্রেসিডেন্ট_বাশার_আসাদ_খুবই_ভালো_আছেন_গুজব_নাকচ_করল_সিরিয়া
সিরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্বাস্থ্য খুবই ভালো আছে। প্রেসিডেন্ট আসাদ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে যে গুজব ছড়ানো হয়েছে এ বিবৃতির মাধ্যমে তা নাকচ করা হলো। আসাদের স্বাস্থ্য সংক্রান্ত প্রকাশিত খবরকে ‘পুরোপুরি মিথ্যা’ বলেও অভিহিত করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৭ ০৬:৩৫ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট বাশার আসাদ খুবই ভালো আছেন; গুজব নাকচ করল সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্বাস্থ্য খুবই ভালো আছে। প্রেসিডেন্ট আসাদ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে যে গুজব ছড়ানো হয়েছে এ বিবৃতির মাধ্যমে তা নাকচ করা হলো। আসাদের স্বাস্থ্য সংক্রান্ত প্রকাশিত খবরকে ‘পুরোপুরি মিথ্যা’ বলেও অভিহিত করা হয়েছে।

চলতি মাসের ২১ তারিখে সৌদি মালিকানাধীন দৈনিক আশ-শারকুল আউসাতে প্রেসিডেন্ট আসাদের স্বাস্থ্য ভাল নেই বলে খবর প্রকাশিত হয়। পরবর্তীতে আরো কয়েকটি সংবাদ মাধ্যমও এরকম খবর প্রকাশ করে। ভিত্তিহীন এসব খবর নাকচ করে সিরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে বিবৃতি দেয়া হয় এবং তা প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, একমাত্র স্বপ্ন দেখা ছাড়া এসব খবরের আর কোনো বাস্তবতা নেই। সন্ত্রাসীদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করার প্রচেষ্টা হিসেবে এ ধরনের খবর প্রচার করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়। এর মাধ্যমে তারা কেবল উপহাস ও বিদ্রুপের মুখে পড়বে বলেও মন্তব্য করা হয়েছে।

ভিত্তিহীন এসব খবর সিরিয়ার মানুষের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়েছে, এ ধরনের মিথ্যাচার দেখতে দেখতে সিরিয়বাসী অনেকটা অভ্যস্থ হয়ে গেছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৮